Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ি থেকে পিস্তল উদ্ধার হতেই অশোকনগরে শোরগোল, বাড়ি ভাঙচুর

উপপ্রধান খুনে এক অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হল পিস্তল। মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। ২৪ ঘণ্টার বনধ পালিত হচ্ছে এলাকায়। 

উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ি থেকে পিস্তল উদ্ধার হতেই অশোকনগরে শোরগোল, বাড়ি ভাঙচুর

শেষ আপডেট: 1 March 2024 11:32

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: উপপ্রধান খুনে এক অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হল পিস্তল। মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। ২৪ ঘণ্টার বনধ পালিত হচ্ছে এলাকায়। 

গত রবিবার রাত এগারোটা নাগাদ অশোকনগরের গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস (৫০) বাড়ির কাছেই এক দলীয় কর্মীর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় গুলিবিদ্ধ হন তিনি। রাতে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। বিজন এলাকায় জনদরদী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।

সোমবার ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে ধরা হবে বলে আশ্বাস দেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মঙ্গলবার রাতে অশোকনগর থানার ওসি বলাই ঘোষকে বদলি করে গোবরডাঙা থানার দায়িত্বে থাকা চিন্তামণি নস্করকে দায়িত্ব দেওয়া হয়। 

শুক্রবার অশোকনগরে এই ঘটনায় ধৃত এক অভিযুক্তের বাড়িতে ভুষির বস্তার মধ্যে থেকে একটি বন্দুক উদ্ধার হয়। তবে মূল অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। শুক্রবার সকালে মূল অভিযুক্তর বাড়িতে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকেও তাড়া করে  বাসিন্দারা। পরে বিশালবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। 

এদিকে উপপ্রধান খুনের প্রতিবাদে এদিন এলাকায় বনধ পালন করছেন বাসিন্দারা। বন্ধ রয়েছে দোকানপাট। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ ও অবরোধ। অশোকনগর থানার পুলিশ এলাকায় নজরদারি চালাচ্ছে।


```