Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হুগলির তৃণমূল নেতা গ্রেফতার, হিমঘর মালিকের থেকে তোলা চাওয়ার অভিযোগ

এক হিমঘর মালিকের থেকে তোলা চাওয়ার অভিযোগে পুলিশের জালে মগড়ার তৃণমূল নেতা দেবরাজ পাল।

হুগলির তৃণমূল নেতা গ্রেফতার, হিমঘর মালিকের থেকে তোলা চাওয়ার অভিযোগ

শেষ আপডেট: 18 October 2023 16:12

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুলিশের জালে মগড়ার তৃণমূল নেতা দেবরাজ পাল। মগড়ার এক হিমঘর মালিকের থেকে তোলা চাওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাঁশবেড়িয়া শহর তৃণমূলের কার্যকরী সভাপতি ছিলেন দেবরাজ। কয়েক বছর আগে একটি খুনের মামলাতেও জেল হয়েছিল এই তৃণমূল নেতার। বুধবার চু়ঁচুড়া আদালতে পেশ করা হয় তাঁকে। দেবরাজের দাবি তাঁকে ফাঁসানো হয়েছে।

এদিন আদালত চত্বরে দেবরাজ বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। বিজেপির লোকজনই এই ষড়যন্ত্র করেছে। আমার দলকে বিপাকে ফেলার জন্যই এই চক্রান্ত। আগেরবারও আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।” বিজেপি হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, “এর আগে ওই নেতার বিরুদ্ধে বহু অভিযোগ হয়েছে। পুলিশ চুপ ছিল। এবার তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের ফলে গ্রেফতার হতে হয়েছে ওই নেতাকে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।”

হুগলির (গ্রামীণ) পুলিশসুপার কামনাশিস সেন বলেন, “অভিযোগ হওয়ার পর তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ পুলিশকে করতেই হবে। এখানেও তাই করা হয়েছে।”


```