Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নতুন বছর শুরুতেই গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার ভাঙড়, শওকতের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের আরাবুলের

এই হামলার পরই দুই পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। বচসা থেকে হাতাহাতি সবই হয়।

নতুন বছর শুরুতেই গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার ভাঙড়, শওকতের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের আরাবুলের

ফাইল চিত্র

শেষ আপডেট: 1 January 2025 22:57

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনই ভাঙড়ে উত্তেজনা। তৃণমূল নেতা আরাবুল ইসলামের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। ঘটনার নেপথ্যে আরেক তৃণমূল নেতা শওকত মোল্লা রয়েছেন বলে দাবি করেছেন আরাবুল অনুগামীরা। তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। দিন গড়াতেই শওকতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলেন প্রাক্তন বিধায়ক।

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। যার ফলে নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সকাল থেকে। স্থানীয় সূত্রে খবর, হাতিশালার ওয়াড়ি এলাকায় এক অনুষ্ঠানে দলীয় পতাকা তুলতে যাচ্ছিলেন আরাবুল। সেই সময়ই তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুরের পাশাপাশি অকথ্য গালিগালাজও চলে। কংক্রিটের চাঙড় দিয়ে ভেঙে দেওয়া হয় আরাবুলের অনুগামীর গাড়ি। 

এই হামলার পরই দুই পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। বচসা থেকে হাতাহাতি সবই হয়। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ। তবে তাঁদের উপস্থিতিতেও প্রাথমিকভাবে অশান্তি না থামায় শুরু হয় লাঠিচার্জ। দীর্ঘক্ষণ পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে শওকত বলেন, 'যখন ঘটনাটা হয় আমি তখন ভাঙড়ের বিজয়গঞ্জ পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন করছি। আমি যতটুকু শুনেছি আরাবুলের নেতৃত্বেও মারধর করা হয়। এক্ষেত্রে এই আক্রান্তরাও থানায় অভিযোগ দায়ের করেছেন। আইন আইনের পথে চলবে। পুলিশ তদন্ত করুক। যদি আমি দোষী হই ব্যবস্থা নেবে। আসলে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন আরাবুল।'

যদিও আরাবুলের দাবি, খবরের শিরোনামে আসতে চাইছেন শওকত মোল্লা। ক্যানিংকে শেষ করে ভাঙড়ে তৃণমূল শেষ করার কাজ চালাচ্ছেন। আজ মেশিনও ছিল কয়েকজনের হাতে। যেখানে ওঁ যাচ্ছেন সেখানে গণ্ডগোল হচ্ছে। শওকতের নির্দেশেই তাঁর ওপর আক্রমণ করা হয়েছে। এতে আরাবুলের কিছু হবে না।

আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। ৭ মাস পর জেল থেকে মুক্তি পান তিনি। তবে তারপর ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে না পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।  


```