Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাঙড়ে আক্রান্ত 'তাজা নেতা', গাড়িতে ভাঙচুর! বছরটা ভাল শুরু হল না আরাবুলের

আরাবুলের গাড়িতে হামলার পরই দুই পক্ষ ব্যাপক সংঘর্ষ জড়িয়ে পড়ে। বচসা থেকে হাতাহাতি সবই হয়।

ভাঙড়ে আক্রান্ত 'তাজা নেতা', গাড়িতে ভাঙচুর! বছরটা ভাল শুরু হল না আরাবুলের

আরাবুল ইসলাম

শেষ আপডেট: 1 January 2025 14:20

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনই ভাঙড়ে উত্তেজনা। তৃণমূল নেতা আরাবুল ইসলামের ওপর হামলা করার অভিযোগ উঠেছে। ঘটনার নেপথ্যে অন্য এক তৃণমূল নেতা শওকত মোল্লা রয়েছেন বলেই দাবি করেছেন আরাবুল অনুগামীরা। তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। 

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস। তার কারণে নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠান থাকে। স্থানীয় সূত্রে খবর, হাতিশালার ওয়াড়ি এলাকায় এক অনুষ্ঠানে দলীয় পতাকা তুলতে যাচ্ছিলেন আরাবুল। সেই সময়ই তাঁর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুরের পাশাপাশি অকথ্য গালিগালাজও চলে। গোটা ঘটনা শওকত মোল্লার অনুগামীরা ঘটিয়েছেন বলেই দাবি করা হচ্ছে। যদিও সেই অভিযাগ অস্বীকার করেছেন শওকত।

আরাবুলের গাড়িতে হামলার পরই দুই পক্ষ ব্যাপক সংঘর্ষ জড়িয়ে পড়ে। বচসা থেকে হাতাহাতি সবই হয়। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী এবং ব়্যাফ। তবে তাঁদের উপস্থিতিতেও প্রাথমিকভাবে অশান্তি না থামায় শুরু হয় লাঠিচার্জ। দীর্ঘক্ষণ পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এখনও এলাকা থমথমে। 

দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। অভিযোগ, আরাবুলকে আটকাতেই তাঁর গাড়িতে হামলা করা হয়েছে। গাড়িতে পাথর ছুড়ে কাচ ভাঙা হয়েছে বলেও অভিযোগ। আরাবুল অবশ্য এই ঘটনা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু সংবাদমাধ্যমে জানান, দলের প্রতিষ্ঠা দিবসের দিন তিনি এই নিয়ে কোনও মন্তব্য করবেন না। 

আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। ৭ মাস পর জেল থেকে মুক্তি পান তিনি। তবে তারপর ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে না পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয়, এবার থেকে সপ্তাহে ২ দিন পঞ্চায়েত সমিতিতে যেতে পারবেন আরাবুল। 


```