Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সালিশি সভার নামে অত্যাচারের অভিযোগ রাজারহাটে, নাম জড়াল তৃণমূলেরই

যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

সালিশি সভার নামে অত্যাচারের অভিযোগ রাজারহাটে, নাম জড়াল তৃণমূলেরই

মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে - প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 July 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: ফের 'সালিশি সভা'র নামে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। এবার ঘটনাস্থল বিধাননগরের রাজারহাট। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। তাঁদের পাল্টা দাবি, দলকে কালিমালিপ্ত করার জন্যই এইসব অভিযোগ আনা হচ্ছে। 

বিগত কয়েক মাসের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একাধিকবার উঠেছে। তাতে গ্রেফতারও হয়েছে শাসক দলের একাধিক নেতা। এবার রাজারহাটের ঘটনা আরও অস্বস্তি বাড়াল ঘাসফুলের। গৌতম সরকার নামের এক ব্যক্তির অভিযোগ, শনিবার রাতে আচমকা তাঁর বাড়িতে কয়েকজন আসে। কার্যত জোর করেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। রাজারহাট-বিষ্ণুপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এই ঘটনায় অভিযোগ উঠেছে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রক্তিম করের বিরুদ্ধে। গৌতম জানিয়েছেন, তিনি একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায় কাজ করেন। সেই সংস্থা থেকেই এক ব্যক্তি টাকা পান। সংস্থার মালিক এবং তাঁর মধ্যে বোঝাপড়া চলছিল। এরই মাঝে তৃণমূল নেতাকে ওই ব্যক্তি বিষয়টি জানান। সেই অভিযোগের প্রেক্ষিতেই তৃণমূলের ওই নেতার নির্দেশে 'সালিশি সভা' ডাকা হয়। সেখানেই তাঁর ওপর অত্যাচার চলে বলে দাবি করেছেন গৌতম। 

তিনি যাতে ভিডিও না করতে পারেন সেই কারণ তাঁর ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ গৌতমের। তিনি বলেন, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরই তাঁকে লাথি, ঘুষি মারা হয়। এমনকী মাথা ঠুকে দেওয়া হয় দেওয়ালে! তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে রক্তিমের পাল্টা বক্তব্য, যে অভিযোগ করেছে সে বিজেপি করে। ওঁর অফিস থেকে একজন গরিব ব্যক্তি টাকা পেতেন, তাই নিয়ে আলোচনার জন্যই তাঁকে পার্টি অফিসে ডাকা হয়েছিল। কোনও রকম মারধর করা হয়নি। সর্বৈব মিথ্যে অভিযোগ করা হয়েছে। 


```