দ্য ওয়াল ব্যুরো: সোমবার কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে ছিল না তৃণমূল কংগ্রেস। কংগ্রেস সহ ১২টি বিরোধী দলের যৌথ বিবৃতিতেও জোড়াফুলের উপস্থিতি দেখা যায়নি। এমনকি রাজ্যসভা থেকে ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দেওয়ার বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখেই চলছিল তৃণমূল। এ নিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, নোট কমেন্টস। অ্যান্ড নো কমেন্টস ইস মাই ওনলি কমেন্ট।
দিদি এও বলেছিলেন, ভবিষ্যতে কংগ্রেসের ডাকা কোনও যৌথ কর্মসূচিতে তৃণমূল যাবে কিনা তা সেটা ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা ঠিক করবেন।
https://twitter.com/RuchiraC/status/1465911865519656961
তৃণমূল সম্পর্কে অনেকেরই ধারণা হল যে দিদিই সব সিদ্ধান্ত নেন। দলের কৌশলগত অবস্থান ঠিক করার মালিক সুদীপ-ডেরেকরা নন। এ সব নিয়ে যখন আলোচনা চলছে তখন এও দেখা গিয়েছে মুম্বইয়ে শরদ পাওয়ারের দলের নেতারা স্পষ্ট বলছেন, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট সম্ভব নয়।
এর পরই বুধবার দেখা গেল রাহুল গান্ধী তথা কংগ্রেসের সঙ্গে যৌথ ভাবে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। সেই ধর্না মঞ্চে রাহুলই মধ্যমণি।
https://twitter.com/shemin_joy/status/1465908359077380098
তবে তৃণমূলের এক নেতার কথায়, এমন নয় যে কংগ্রেস এই ধর্ণার ডাক দিয়েছিল। তৃণমূল বিরোধীদের সঙ্গেই রয়েছে। তবে রবার স্ট্যাম্প হবে না কখনও।