Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

শেখ শাহজাহান মার্কেটে ফের উড়ল তৃণমূলের পতাকা, এক সপ্তাহের মধ্যেই হাওয়া বদল

সন্দেশখালিতে শেখ  শাহজাহান মার্কেটের ফের ‘দখল’ নিল তৃণমূল।

শেখ শাহজাহান মার্কেটে ফের উড়ল তৃণমূলের পতাকা, এক সপ্তাহের মধ্যেই হাওয়া বদল

শেষ আপডেট: 25 March 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক সপ্তাহের মধ্যেই হাওয়া বদল। সন্দেশখালিতে শেখ  শাহজাহান মার্কেটের ফের ‘দখল’ নিল তৃণমূল। বিজেপির পতাকা খুলে উড়ল শাসক দলের পতাকা।

কখনো বিজেপি, আবার কখনো আইএসএফ। গত কয়েকদিনে সন্দেশখালির এলাকা দখলে বারে বারে পট পরিবর্তন হতে দেখা গিয়েছে। অশান্তি ছড়িয়ে পড়ার পর সন্দেশখালিতে একের পর এক উলটপুরাণের ছবি দেখেছেন গ্রামবাসীরা। তবে দোলের আগে ফের শাহজাহানের মার্কেটে দলীয় পতাকা লাগাল তৃণমূল। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা বলছেন, ‘সবই রাজনীতির খেলা’

২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর তৈরি হয় সন্দেশখালির এই মার্কেট। প্রায় ১ একর ১৫ শতক জায়গায় সংশ্লষ্ট মার্কেটটির জমি জোর করে দখল করা হয়েছিল, এমনই দাবি স্থানীয়দের একাংশের। নাম দেওয়া হয় ‘শেখ শাহাজাহান মার্কেট’। গত ৫ জানুয়ারি ইডি এই মার্কেটেও হানা দিয়েছিল। সেখানেই ৭-৮ দিন আগে তৃণমূলের পতাকা সরিয়ে বিজেপির দলীয় পতাকা উড়তে দেখা যায়। বিরোধীদের দাবি ছিল, শাহজাহান এবং তাঁর বাহিনীর ভয়ে বিজেপির পতাকা লাগানো যেত না কোথাও। বিজেপি মিটিং-মিছিল করতে পারত না।

সরবেড়িয়ায় শাহজাহানের নামাঙ্কিত ওই মার্কেটের ছাদ থেকে বাজারের ভিতরে জোড়া ফুল পতাকা টাঙানো হয়েছে। বিশাল মার্কেটের ভিতরে এবং বাইরে টাঙানো হয়েছে তৃণমূলের পতাকা। ফের রাজনৈতিক রং বদলের খেলায় তৃণমূলের পতাকা উড়ছে বলে মত ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের একাংশ। যা দেখে সন্দেশখালিতে তৃণমূলের সংগঠন এখনও অটুট বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

সন্দেশখালি কাণ্ডে এখনও পর্যন্ত ২২ জন গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যে শেখ শাহাজান, আলমগির সহ বেশ কয়েকজন তৃণমূলের দাপুটে নেতা সিবিআই হেফাজতে রয়েছেন। ইডির উপর হামলার ঘটনায় তাঁদের জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এদিকে ভোটের আগে এলাকায় নতুন করে রাজনৈতিক অস্থিরতা যাতে না ছড়ায়, তাই সন্দেশখালি জুড়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।


```