Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, কল্যাণীতে জাতীয় সড়কে সিভিক ভলান্টিয়ারকে মারধরের নালিশ  

এক সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা ও শারীরিক নিগ্রহের অভিযোগে কল্যাণী পুরসভার এক কাউন্সিলর-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের এক জেলা কমিটির সদস্যও।

তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, কল্যাণীতে জাতীয় সড়কে সিভিক ভলান্টিয়ারকে মারধরের নালিশ   

শেষ আপডেট: 10 November 2023 16:14

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: এক সিভিক ভলান্টিয়ারকে হেনস্থা ও শারীরিক নিগ্রহের অভিযোগে কল্যাণী পুরসভার এক কাউন্সিলর-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের এক জেলা কমিটির সদস্যও। ১২ নম্বর জাতীয় সড়কে প্রকাশ্যে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের  ওই কাউন্সিলর ও তৃণমূলের জেলা কমিটির সদস্যের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কল্যাণী থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাটের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল একটি চারচাকার গাড়ি। বেগোপাড়ার কাছে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার গাড়িটিকে আটকান। গাড়িতে ছিলেন কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী ওরাওঁ এবং রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য রঞ্জিত দাস সহ চারজন। অভিযোগ, তখন গাড়ি থেকে নেমে ওই সিভিক ভলান্টিয়ারকে প্রথমে শাসানি এবং পরে ধাক্কাধাক্কি দিতে থাকেন কাউন্সিলর লক্ষ্মী ওরাওঁ-সহ অন্যরা।

 গন্ডগোল দেখে স্থানীয় লোকজন জড়ো হয়ে গেলে বেগতিক বুঝে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এলাকার মানুষই গাড়িটিকে আটকান। রানাঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই চারজনকে গ্রেফতার করে। কাউন্সিলর লক্ষ্মী ওরাওঁ দাবি করেন, ওই সিভিক ভলান্টিয়ার প্রথমে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তাই প্রতিবাদ জানান তাঁরা। তিনি বলেন, “আমাদের কেউ ওঁর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। মারধর করার কোনও প্রশ্নই নেই।” এদিনই ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়।


```