Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকার বিনিময়ে অটো চালানোর অনুমতি, মধ্যমগ্রামে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ চালকদের

কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা তুলে রুটে অটো চালানোর অনুমতি দেন তিনি। আর তাতেই বাধা দেন ইউনিয়নের সহ সম্পাদক। 

টাকার বিনিময়ে অটো চালানোর অনুমতি, মধ্যমগ্রামে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ চালকদের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 October 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো: টাকার বিনিময়ে রুটে অটো চালানোর অভিযোগ। মধ্যমগ্রাম পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন অটোচালকরা। 

মধ্যমগ্রামের ১৪ নং ওয়ার্ডের সাহেববাগান পাত্রপাড়ার যে অটো ইউনিয়ন রয়েছে, তার সহ সম্পাদকের সঙ্গে স্থানীয় কাউন্সিলর সুশান্ত রায়ের বচসা বাঁধে। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা তুলে রুটে অটো চালানোর অনুমতি দেন তিনি। আর তাতেই বাধা দেন ইউনিয়নের সহ সম্পাদক। 

বৃহস্পতিবার সকালে কাউন্সিলরের বাড়ির সামনে থেকে অটো নিয়ে গেলে সেই অটোচালককে দাঁড় করিয়ে অটোর ছবি খুলে নেওয়া হয়। এতে দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, কাউন্সিলর সুশান্ত রায় তখনই ওই অটোচালককে মারধর করেন। তার পরপরই স্থানীয় অটোচালকরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। 

যদিও কাউন্সিলরের বক্তব্য, অটো চলাচলের যোগ্য নয়, এমন রাস্তা থেকে প্রতিনিয়ত অটো চালাচ্ছেন এই চালকরা। বারবার বারণ করা হলেও কানেই তুলছেন না কেউ। বেপরোয়া গতিতে এহেন অটো চলাচল বন্ধ করতেই তিনি উদ্যোগী হয়েছিলেন। 

জানা যাচ্ছে, গতকাল রাতেও চালকদের এই রাস্তা ব্যবহার করতে বারণ করা হয়। তার পরেও আজ সকালে সেই রাস্তা দিয়েই অটো চালান চালকরা। আর সেই কারণেই কাউন্সিলর চাবি তুলে নেন। অভিযোগ, এর পরই কাউন্সিলরের জামার কলার চেপে ধরেন ওই অটোচালক। কাউন্সিলর জানান, সঙ্গে সঙ্গে বহিরাগতদের ডেকে তাঁকে হেনস্থা করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।


```