Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সিবিআই ডাকতেই নিজাম প্যালেসে হাজির দেবরাজ, সময়ের আগে ঢুকলেন বাপ্পাদিত্যও

আজ বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। সিবিআইয়ের তলব পাওয়া মাত্রই পৌঁছে যান দেবরাজ।

সিবিআই ডাকতেই নিজাম প্যালেসে হাজির দেবরাজ, সময়ের আগে ঢুকলেন বাপ্পাদিত্যও

শেষ আপডেট: 25 January 2024 12:01

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও বাপ্পাদিত্য দাশগুপ্তকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিধায়ক তথা শিল্পী অদিতি মুন্সীর স্বামী দেবরাজের নাম আগেই জড়িয়েছে নিয়োগ মামলায়। বিধাননগরে তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দুই কাউন্সিলরকেই। সিবিআইয়ের তলব পাওয়া মাত্রই পৌঁছে যান দেবরাজ। সূত্রের খবর, নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে ঢোকেন বাপ্পাদিত্যও।

বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে এদিন ডেকে পাঠিয়েছি সিবিআই। নিয়োগ দুর্নীতির মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্যেই ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তাঁদের হতে। কিছু নথি তাঁদের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে দুই তৃণমূল কাউন্সিলরকে আরও জিজ্ঞাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণে আজকে দুই কাউন্সিলরকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।

সকাল ১১টায় হাজিরা দিতে বলা হলেও তার আগেই পৌঁছে যান তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তিনি জানান, বুধবার বিকেলে নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। আর আজ সকালের মধ্যে হাজিরা দিতে বলা হয়। ২৪ ঘণ্টাও সময় দেওয়া হয়নি তাঁকে।

তৃণমূলের তরুণ নেতাদের মধ্যে দেবরাজ অন্যতম। তাঁর উত্থানও নজরে পড়ার মতই। আগে কংগ্রেস করতেন। পরে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর আপ্ত সহায়ক ছিলেন তিনি। শাসক দল সূত্রের মতে, পূর্ণেন্দুর সুপারিশের বিধাননগর পুরভোটে প্রার্থী করা হয়েছিল দেবরাজকে। পরে বিধাননগর পুরসভার গত নির্বাচনের পর দেবরাজকে পুরসভার মেয়র পরিষদের সদস্য করা হয়। বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ এর আগেও একাধিকবার সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন। গত নভেম্বর মাসে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দেবরাজ চক্রবর্তীর স্ত্রী হলেন রাজারহাটের তৃণমূল বিধায়ক তথা কীর্তন শিল্পী অদিতি মুন্সি। দমদম পার্কের বালাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে তাঁর একটি গানের স্কুল ও স্টুডিও রয়েছে বলে জানা গিয়েছে। সেখানেও তল্লাশির জন্য গিয়েছিল সিবিআই টিম।

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। গত ডিসেম্বর মাসে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়েছিল সিবিআই। পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। 


```