Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে অগ্নিগর্ভ চাঁচল, বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর, নামল র‍্যাফ

আজ বুধবার সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত। দুই দলের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠেছে চাঁচল। পরিস্থিতি সামলাতে র‍্যাফ নামাতে হয়েছে।

তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে অগ্নিগর্ভ চাঁচল, বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর, নামল র‍্যাফ

শেষ আপডেট: 25 October 2023 10:54

দ্য ওয়াল ব্যুরো: সেই মহালয়া থেকে শুরু। ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃণমূল-কংগ্রেসের ঝামেলা শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে মালদহের চাঁচল। সপ্তমীর দিনেও তুমুল ঝামেলার খবর শোনা গিয়েছিল। আর আজ বুধবার সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত। দুই দলের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠেছে চাঁচল। পরিস্থিতি সামলাতে র‍্যাফ নামাতে হয়েছে।

সূত্রের খবর, মহালয়ার দিন ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। সপ্তমীর দিন কংগ্রেসকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। সংঘর্ষে আহত দু’পক্ষের তিন জন।

পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে বারে বারেই উত্তপ্ত হয়েছে চাঁচল। ওই এলাকায় বাম কংগ্রেস জোট ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। আর তা নিয়েই রাজ্যের শাসকদল তৃণমূল বনাম বাম-কংগ্রেস জোটের মধ্যে ঝামেলা লেগেই ছিল। কিছুদিন আগেও তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। এলাকার একাধিক দোকানপাট, বাড়িতে ভাঙচুর চলে। ওই এলাকারই এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগও উঠেছিল।

পুজোর মধ্যেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। পরিবারের সদস্যদের ঘর থেকে টেনে বার করে মারধর করা হয়। ১২ জন গুরুতর আহত হন। তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এখন এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।


```