Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেষ্ট নেই, নামমাত্র গয়নায় সাজ প্রতিমার! চাঁদা তুলেই হচ্ছে বোলপুরে অনুব্রতর কালীপুজো

চাঁদা তুলেই হচ্ছে জাঁকজমকহীন কেষ্টর কালীপুজোর আয়োজন। নমো নমো করে এবার দলীয় কার্যালয়ে অনুব্রতহীন কালীপুজো হতে চলেছে। 

কেষ্ট নেই, নামমাত্র গয়নায় সাজ প্রতিমার! চাঁদা তুলেই হচ্ছে বোলপুরে অনুব্রতর কালীপুজো

শেষ আপডেট: 11 November 2023 16:12

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: অনুব্রত নেই। তাই আর নেই প্রতিমার রাজকীয় সাজ। এবারও মা কালীর বন্দনা জৌলসহীন। চাঁদা তুলেই হচ্ছে জাঁকজমকহীন কেষ্টর কালীপুজোর আয়োজন। নমো নমো করে এবার দলীয় কার্যালয়ে অনুব্রতহীন কালীপুজো হতে চলেছে। 

বীরভূমে তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রতি বছর ধুমধাম করে কালীপুজোর আয়োজন করা হয়। ২০২১ সাল পর্যন্ত নিজের হাতে সেই পুজোর আয়োজন করে এসেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রতিমার রাজকীয় সাজসজ্জা ছিল অন্যতম আলোচনার বিষয়। ২০২২ সালের ১১ অগাস্ট গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এরপর থেকে কার্যত জৌলুস হারিয়েছে বোলপুরের তৃণমূল জেলা কার্যালয়ের কালীপুজো। আপাতত কেষ্ট রয়েছেন তিহাড় সংশোধনাগারে। গত বছরের মতো এবারও তাঁর শারদোৎসব কেটেছে জেলে। কালীপুজোতেও থাকবে কেষ্টর জেলবন্দি দশা। তাই গত বছরের মতো এবারও দলীয় কর্মীরাই এই দায়িত্ব পালন করবেন। 

এই বছর অনুব্রতর প্রতিমাকে বিপুল গয়না দিয়ে সাজানো হবে না। থাকছে না বিপুল খাওয়াদাওয়ার আয়োজনও। এককথায় অনুব্রত মণ্ডলের কালীপুজো হবে আড়ম্বরহীন। বীরভূমের তৃণমূল নেতৃত্বের দলীয় বৈঠকে ঠিক হয়েছে, অনুব্রতর অনুপস্থিতিতে সকলে চাঁদা দিয়ে পুজো করবেন। যদিও সশরীরে  উপস্থিত থাকাকালীন কালীপুজোয় অনুব্রত কোনও বছর চাঁদা তোলেননি। বোলপুরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যে পুজো হয়, তা কেষ্টর কালীপুজো হিসাবেই জানেন সকলেই। তবে 'দাদা'র অনুপস্থিতিতে যে মাতৃ আরাধনায় প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য।

১৯৮৮ সালে এই কালীপুজো শুরু করেছিলেন স্বয়ং অনুব্রত। পরে এই পুজোর জাঁকজমক বাড়তেই থাকে। অনুব্রতর কালী প্রতিমার বিশেষ আকর্ষণ ছিল সোনার গয়না। ২০১৮ সালের এই কালীপুজোয় প্রতিমার সোনার গয়না ছিল ১৮০ ভরি, ২০১৯ সালে ২৬০ ভরি, ২০২০ সালে ৩৬০ ভরি। আর ২০২১ সালে তা বেড়ে হয় ৫৭০ ভরির গয়না। যা কালীপুজোকে ছাপিয়ে রীতিমতো বাংলার রাজনীতির চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। 

সশরীরে না থেকেও বোলপুরের বিভিন্ন পুজো প্যান্ডেলের হোডিং ও ফ্লেক্সে স্বমহিমায় রয়েছে অনুব্রতর উপস্থিতি। স্থানীয় তৃণমূল নেতাদের কথায়, কালীপুজোকে নিয়ে বোলপুর শহর জুড়েই বেশ কয়েক বছর ধরেই আবেগ তৈরি হয়েছে। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি সবসময়ই অনুভব করেন কর্মী-সমর্থকরা। তবে সবকিছুই মধ্যেই পুজোর আয়োজনের সমস্ত প্রস্তুতি শুরু হয়েছে। এই কালীপুজোয় হাজার হাজার মানুষের সমাগম হলেও গত বছর তা দেখা যায়নি। চলতি বছর কী হয়, এখন সেটাই দেখার বিষয়। 


```