Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহুয়া বিতর্কে মুখ খুলল তৃণমূল, ব্যবসায়ীর থেকে উপহার ও বেড়ানোর টিকিট, বিরক্ত কালীঘাট

হীরানন্দানির এই হলফনামার পর অবশেষে মহুয়া বিতর্কে মুখ খুলল তৃণমূল। কালীঘাটের নির্দেশে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিলেন, “মহুয়ার ব্যাপারে তৃণমূলের কোনও বক্তব্য নেই। দল কোনও প্রতিক্রিয়া জানাবে না।"

মহুয়া বিতর্কে মুখ খুলল তৃণমূল, ব্যবসায়ীর থেকে উপহার ও বেড়ানোর টিকিট, বিরক্ত কালীঘাট

শেষ আপডেট: 20 October 2023 14:20

দ্য ওয়াল ব্যুরো: মহুয়া মৈত্র বিতর্কে এই প্রথম মুখ খুলল তৃণমূল কংগ্রেস। দুবাইস্থিত মুম্বইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানি বৃহস্পতিবার রাতে হলফনামা দিয়ে দাবি করেছেন, মহুয়ার বায়নাক্কা আর আবদার সামলাতে তাঁকে দামি উপহার, বিদেশে বেড়ানোর খরচ, দিল্লির বাংলো সারানোর ব্যবস্থা করতে হয়েছে। মাঝে মধ্যেই হীরানন্দানির মনে হয়েছে, মহুয়া অনায্য ভাবে সুযোগ নিচ্ছেন। 

হীরানন্দানির এই হলফনামার পর অবশেষে মহুয়া বিতর্কে মুখ খুলল তৃণমূল। কালীঘাটের নির্দেশে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিলেন, “মহুয়ার ব্যাপারে তৃণমূলের কোনও বক্তব্য নেই। দল কোনও প্রতিক্রিয়া জানাবে না।"

তৃণমূলের এই প্রতিক্রিয়া রাজনীতির নবিশের কাছেও পরিষ্কার। তার মানে হল, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তার জবাব তাঁকেই দিতে হবে। দল কোনও দায়িত্ব নেবে না। অর্থাৎ মহুয়া বিতর্কে আসলে তৃণমূল বড় প্রতিক্রিয়া জানাল।

তৃণমূলের একটি সূত্রের দাবি, মহুয়া বিতর্কে কালীঘাট খুবই বিরক্ত। একে তাঁর বিরুদ্ধে দলের একাংশের অসন্তোষ রয়েছে। নদিয়ার কিছু নেতা মমতা ও অভিষেকের কাছে বারবার অভিযোগ করেছেন যে মহুয়ার ব্যবহার ভাল না। তার উপর যে ধরনের অভিযোগ উঠছে, তা কোনও রাজনৈতিক দলের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন কালীঘাট ঘনিষ্ঠ এক নেতা। 

মহুয়া অবশ্য দর্শন হীরানন্দানির হলফনামার পাল্টা বিবৃতি দিয়েছেন। তাঁর দাবি, দর্শন হীরানন্দানি যে হলফনামা প্রকাশ করেছেন তা প্রধানমন্ত্রীর সচিবালয়ের লিখে দেওয়া। দর্শনকে বাধ্য করা হয়েছে তাতে সই করতে। কিন্তু মহুয়া সেই বিবৃতিতে একবারও দাবি করেননি যে দর্শন হীরানন্দানির থেকে তিনি দামি উপহার, দেশে বিদেশে বেড়াতে যাওয়ার খরচ, দিল্লির বাংলো মেরামতি করিয়ে নেওয়ার সুবিধা নেননি। মহুয়া এও দাবি করেননি যে দর্শন হীরানন্দানিকে তিনি লোকসভার ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড দেননি। 

প্রবীণ সাংসদদের মতে, ব্যবসায়ীর থেকে অনায্য ভাবে সুবিধা নেওয়া সাংসদের অসদাচরণের মধ্যে পড়ে। তা ছাড়া লোকসভার লগ ইন পাসওয়ার্ড কোনও ব্যবসায়ীকে শেয়ার করা। তাঁর মাধ্যমে সংসদে প্রশ্ন পোস্ট করা—এগুলো সংসদের স্বাধিকার ভঙ্গের সামিল। এই অভিযোগের দায় তৃণমূল নিতে যাবে কেন?

তৃণমূলের শীর্ষ সারির নেতার কথায়, আদানি প্রশ্নে সুস্থির অবস্থান নিয়েছিল তৃণমূল। দল মহুয়াকে আগ বাড়িয়ে কিছু বলতে বলেনি। সুতরাং এসবের দায় তৃণমূলের নয়। মহুয়াই ভাল ব্যাখ্যা করতে পারবেন, তিনি কেন এমন করেছেন।


```