Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিশ্বভারতীতে গঙ্গাজল ছেটাল তৃণমূল, বিদ্যুৎ যেতেই অকাল হোলি খেলায় বিতর্ক শান্তিনিকেতনে

বিদ্যুৎবাবুর মেয়াদ শেষ হতেই বৃহস্পতিবার তাঁর দফতরে এবং কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে গঙ্গাজল ছিটিয়ে সবুজ আবির ওড়ালেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেট খুলে ভেতরে ঢুকে এই অকাল হোলি খেলায় বিতর্ক তৈরি হয়েছে।

বিশ্বভারতীতে গঙ্গাজল ছেটাল তৃণমূল, বিদ্যুৎ যেতেই অকাল হোলি খেলায় বিতর্ক শান্তিনিকেতনে

শেষ আপডেট: 9 November 2023 15:24

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: নতুন উপাচার্যকে ফলক বদলের সময় দিয়ে ১৪ দিন পর ধরনা তুলল তৃণমূল। বুধবারই কার্যকালের মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর। নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন কলাভবনের অধ্যক্ষ ডাঃ সঞ্জয় মল্লিক। বিদ্যুৎবাবুর মেয়াদ শেষ হতেই বৃহস্পতিবার তাঁর দফতরে এবং কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে গঙ্গাজল ছিটিয়ে সবুজ আবির ওড়ালেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেট খুলে ভেতরে ঢুকে এই অকাল হোলি খেলায় বিতর্ক তৈরি হয়েছে।

রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের অনুরোধে তৃণমূল আন্দোলন প্রত্যাহার করল৷ নতুন ভারপ্রাপ্ত উপাচার্যকে ফলক বদলের সময় দেওয়া হয়েছে। যদি কিছুদিনের মধ্যে ফলক বদল না হয়, ফের তৃণমূল-কংগ্রেস আন্দোলনে নামবে৷”

১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেসকো। তারপরেই শ্বেতপাথরের তিনটি ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই ফলকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গত ১৩ দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলে তৃণমূলের ধরনা-বিক্ষোভ। এরই মাঝে বুধবার উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর৷

 বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়েছে বিশ্বভারতী৷ কখনও তাঁর আক্রমণের নিশানা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর অধ্যাপক, আশ্রমিক, প্রাক্তনী, পড়ুয়ারাও বিভিন্ন সময়ে তাঁর বিরাগভাজন হয়েছেন। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হতেই খুশির হাওয়া বোলপুর-শান্তিনিকেতনে৷ কারণ পৌষমেলা ও বসন্তোৎসব বন্ধ করে দেওয়ায় তাঁর বিরুদ্ধে ক্ষোভ ছিল শান্তিনিকেতনের সর্বস্তরের মানুষের। এদিন আন্দোলন শেষে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিদ্যুৎ চক্রবর্তী বিদায় নেওয়ায় গঙ্গাজল ছেটায় তৃণমূল নেতা-কর্মীরা। কেন্দ্রীয় কার্যালয় সহ উপাচার্যের দফতরের সামনেও গঙ্গাজল ছেটান তাঁরা। পরে সেখানেই সবুজ আবির খেলায় মাতেন সকলে৷ শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি দফতরে ঢুকে আবির খেলা নিয়ে অবশ্য বিতর্ক সৃষ্টি হয়েছে।


```