Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BJP West Bengal: তৃণমূলের সঙ্গে ভোটের ফারাক মাত্র ১০ লক্ষ, এসআইআর-এ সেটাও মুছে যাবে: সুকান্ত

কৌতূহলের বিষয় হল, সুকান্ত কোন ১০ লক্ষ ভোটের ব্যবধানের (TMC BJP vote difference) কথা বলছেন? 

BJP West Bengal: তৃণমূলের সঙ্গে ভোটের ফারাক মাত্র ১০ লক্ষ, এসআইআর-এ সেটাও মুছে যাবে: সুকান্ত

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 November 2025 21:30

সঞ্জু সুর

ছাব্বিশের ভোট গ্রহণ (West Bengal assembly election 2026) শুরু হওয়ার আগে এখনও চার মাস বাকি। তার আগে তাঁদের অঙ্কটা খুব পরিষ্কার ভাবে বোঝাতে চাইলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বুধবার দ্য ওয়াল (The Wall)-কে তিনি বলেন, ‘ওদের সঙ্গে ভোটের ফারাক মাত্র ১০ লক্ষ (TMC BJP vote difference)। এসআইআর (SIR)-এ মৃত ভোটারা বাদ পড়লেই সেই ফারাকটা মুছে যাবে।’

কৌতূহলের বিষয় হল, সুকান্ত কোন ১০ লক্ষ ভোটের ব্যবধানের কথা বলছেন? 

২০২১ সালে তৃণমূল-বিজেপির ভোটের ব্যবধান ছিল প্রায় ৬০ লক্ষ। ২০২৪ সালে লোকসভা ভোটে (Loksabha election) সেই ব্যবধান কিছুটা কমে দাঁড়ায় ৪২,৪৩,০৫২। সুকান্ত মজুমদার এই পরিসংখ্যানটাই মানতে নারাজ। বরং এদিন তিনি বোঝাতে চেয়েছেন, তাঁদের আসল অঙ্ক ভিন্ন।

দ্য ওয়ালকে সুকান্ত বলেন, “তৃণমূল তাদের সামগ্রিক ভোটের ব্যবধান বাড়িয়েছে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলি থেকে। অর্থাৎ যেখানে সংখ্যালঘু ভোট মোট ভোটারের ৪০ থেকে ৭০ শতাংশ। সেই সব আসনে কোথাও ১ লাখ কোথাও বা তার কাছাকাছি ভোটে জিতেছে তৃণমূল। কিন্তু যেখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা কম, তথা সংখ্যাগুরু ভোটার বেশি, সেসব কেন্দ্র ধরলে ফারাক দাঁড়ায় মাত্র ১০ লক্ষ ভোট।

সুকান্তর কথাতেই স্পষ্ট যে সংখ্যালঘু অধ্যুষিত আসন নয়, বিজেপির টার্গেট ‘কম ভোট-ফারাকের’ আসনগুলো। তাঁর কথায়, “ডোমকলকে পাখির চোখ করব না, এটা পরিষ্কার’।

এমনিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোলাখুলি বলছেন, বাংলায় সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না। পর্যবেক্ষকদের একাংশের মতে, সেটাই পরিশীলিত ভাবে অঙ্কের ভাষায় বোঝাতে চাইছেন সুকান্ত। বাংলায় বিজেপির ভোট শতাংশ ৩৮ ছুঁয়ে ফেলেছে। অর্থাৎ বাংলায় হিন্দু জনসংখ্যার ৩৮ শতাংশ বিজেপিকে এমনিতেই ভোট দিচ্ছে। বিজেপি চাইছে আরও হিন্দু ভোট ও তৃণমূল বিরোধী ভোটকে এর সঙ্গে জুড়তে। এই ভোটে তৃণমূল-বিজেপি ভোটের মেরুকরণ ষোল আনা সম্পৃক্ত হলে বামেদের থেকে আরও ৩-৪ শতাংশ হিন্দু ভোট তাদের দিকে এসে জুড়বে বলে আশা করছে গেরুয়া শিবির।

ভোটের অঙ্ক—২০২১ বনাম ২০২৪

  • ২০২১ বিধানসভা

    তৃণমূলের প্রাপ্ত ভোট: ২,৮৯,৬৮,২৮১ (৪৮.০২%) —২১৫ আসন
    বিজেপি: ২,২৯,০৫,৪৭৪ (৩৭.৯৭%) —৭৭ আসন
    ফারাক: ৬০,৬২,৮০৭

  • ২০২৪ লোকসভা

    তৃণমূল: ২,৭৬,৭৪,১৩৩ (৪৬.১৬%) —২৯ আসন
    বিজেপি: ২,৩৪,৩১,০৮১ (৩৯.০৮%) —১২ আসন
    ফারাক: ৪২,৪৩,০৫২

জনবিন্যাস অনুযায়ী পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় ৬৫ থেকে ৭০ টি আসনে নির্ণায়ক ভুমিকা পালন করেন সংখ্যালঘুরাই। জয় পরাজয় নির্ভর করে তাদের সমর্থন কোনদিকে আছে তার উপর। সুকান্ত মজুমদারের কথা‌ই যদি ধরতে হয় তাহলে বলতে হয়, আসন্ন ভোটে বিজেপির লড়াই মুলত ২২০ থেকে ২২৫ টা আসনকে কেন্দ্র করে। বলা বাহুল্য ২২০টি আসনে লড়ে ম্যাজিক ফিগারে পৌঁছতে তথা ১৪৮টি আসন জিততে গেলে তাদের স্ট্রাইক রেট অনেক বেশি থাকতে হবে।


```