Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাতেও তৃণমূল-বিজেপি তরজা, বড় অভিযোগ তাপস রায়ের

যে গুদামে আগুন লেগেছে সেটি বেআইনি বলে অভিযোগ উঠেছে।

বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাতেও তৃণমূল-বিজেপি তরজা, বড় অভিযোগ তাপস রায়ের

বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব

শেষ আপডেট: 29 April 2024 11:21

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সাতসকালে কলকাতার বড়বাজার অঞ্চলে আগুন লাগে। নাখোদা মসজিদের কাছে একটি বহুতলে প্লাস্টিকের গুদামের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। ঘটনাস্থলে তৃণমূল এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সেখানে পৌঁছনোর পর আরও উত্তেজনা বাড়ে। তাঁকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। 

যে গুদামে আগুন লেগেছে সেটি বেআইনি বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছে এলাকায় বেআইনি নির্মাণ, বেআইনি গুদাম রয়েছে তা মেনে নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। এদিকে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হওয়ার বিষয় নিয়ে তৃণমূল দাবি করেছে, তাপস রায় রাজনীতি করতেই সেখানে এসেছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও নোংরা রাজনীতি চাইছে বিজেপি। এর পাল্টা দিয়েছেন তাপসও। 

বিজেপি প্রার্থীর কথায়, তিনি বড়বাজারের বিধায়ক ছিলেন। এখানকার মানুষ জানে যে কারা নোংরা রাজনীতি করে। তাপসের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর এক বিজেপি কর্মীকে মারধর করেছে। ওই কাউন্সিলরের গ্রেফতারির দাবিও জানান তিনি। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। এর কিছুক্ষণ পরে মেয়র ফিরহাদ হাকিমও সেখানে যান। কথা বলেন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। 

সোমবার ভোররাতে আগুন লাগার পরই এলাকায় বহুতল আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন এসে পৌঁছয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় আরও তিনটি ইঞ্জিন আসে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 


```