Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

দুর্গাপুজোর ভাসানে বিজেপি নেতাকে বেধড়ক মার, পিটিয়ে খুনের অভিযোগ শান্তিপুরে

বিজেপির অভিযোগ, দলের বুথ কমিটির সহ-সভাপতি অধীর সরকারকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে মেরে ফেলেছে। ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

দুর্গাপুজোর ভাসানে বিজেপি নেতাকে বেধড়ক মার, পিটিয়ে খুনের অভিযোগ শান্তিপুরে

শেষ আপডেট: 25 October 2023 23:41

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত হল নদিয়ার শান্তিপুর। ভাসান থেকে ফেরার পথে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, দলের বুথ কমিটির সহ-সভাপতি অধীর সরকারকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে মেরে ফেলেছে। ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। মৃতদেহ মর্গে পাঠানো নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী-সমর্থকদের।

বুধবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে শান্তিপুর ব্লকের আরবান্দি ২ নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুর এলাকায়। দুর্গা প্রতিমার বিসর্জন শোভাযাত্রা বেরিয়েছিল শান্তিপুরের বড় জিয়াকুর এলাকায়। সেই শোভাযাত্রায় শামিল হন ওই বিজেপি নেতাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, শোভাযাত্রা চলাকালীন তাঁর উপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, অধীর সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এর পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। হাসপাতালের ভিতরেই পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের। পরে মৃতদেহ হাসপাতাল থেকে বের করে থানায় নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ।

বিজেপি নেতার দেহ মর্গে পাঠানো নিয়েও পুলিশের সঙ্গে তুমুল ঝামেলা হয় বিজেপি কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। 

এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “উৎসবের মরশুমেও তৃণমূলের দুষ্কৃতীরা বিরোধীদের উপর বিশেষ করে বিজেপির উপর আক্রমণ থামাচ্ছে না। শান্তিপুরে অধীর সরকারকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। রাজ্যেj স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”


```