Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল

মানিকতলায় কে প্রার্থী হচ্ছেন তা আগেই জানা গেছিল।

চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 June 2024 10:46

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ জুলাই বাংলার চার কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তার জন্য শুক্রবার প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। মানিকতলায় কে প্রার্থী হচ্ছেন তা আগেই জানা গেছিল। এবার বাকি তিন কেন্দ্রের প্রার্থীর নামও জানিয়ে দিল রাজ্যের শাসক শিবির। 

রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাটে দক্ষিণ কেন্দ্রে হতে চলেছে এই উপনির্বাচন। তৃণমূল রায়গঞ্জে প্রার্থী করেছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় প্রার্থী হয়েছেন প্রায়ত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে আর বাগদায় প্রার্থী করা হয়েছে দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। অনেকেই ভেবেছিলেন বাকি রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণের মতো বাগদাতেও লোকসভা ভোটে হেরে যাওয়া বিশ্বজিৎ দাসকে প্রার্থী করবে তৃণমূল। কিন্তু তেমনটা হয়নি। বরং মতুয়া গড়ে ঠাকুরবাড়ির আরও এক সদস্য এবার রাজনীতির ময়দানে পা রাখলেন। 

যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে তাদের মধ্যে রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী। পরে তাঁরা তিনজনেই তৃণমূলে যোগ দেন। এই লোকসভা ভোটে সকলকেই প্রার্থী করেছিল তৃণমূল। ফলে তাঁরা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই কারণে এই তিন কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। 

অন্যদিকে মানিকতলা আসনে গত বিধানসভায় জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। ২০২২ সালে তিনি মারা যান। তবে সেই আসনে দীর্ঘদিন ধরেই উপনির্বাচন ঘোষণা হচ্ছিল না। এই নিয়ে  কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। দীর্ঘ সময় ধরে সেই মামলা চলায় ভোট করা যাচ্ছিল না এই কেন্দ্রে। অবশেষে আইনি জটিলতা কাটার পর উপনির্বাচন ঘোষণা হয়েছে মানিকতলায়। 

রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী লোকসভা ভোটে হেরে গেছেন। তবে উপনির্বাচনে তাঁদের ওপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। 


```