Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কয়লা মাফিয়ার ঘনিষ্ঠতা! বড় অভিযোগ তৃণমূলের

রাজ্যে নির্বাচনী সফর সেরে ফেরার সময় অন্ডাল বিমানবন্দরে এক কয়লা মাফিয়ার কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফুলের তোড়া নিয়েছেন বলে অভিযোগ! অমিতের বিরুদ্ধে এই অভিযোগে সরব তৃণমূল।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কয়লা মাফিয়ার ঘনিষ্ঠতা! বড় অভিযোগ তৃণমূলের

ভাইরাল সেই ছবি।

শেষ আপডেট: 11 May 2024 10:24

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নির্বাচনী সফর সেরে ফেরার সময় অন্ডাল বিমানবন্দরে এক কয়লা মাফিয়ার কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফুলের তোড়া নিয়েছেন বলে অভিযোগ! অমিতের বিরুদ্ধে এই অভিযোগে সরব তৃণমূল।

ইতিমধ্যে সোশ্যাল সাইটে ভাইরাল একটি ছবি (ছবির সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)। তাতে জয়দেব খাঁ নামে এক ব্যক্তিকে অমিত শাহের হাতে ফুলের তোড়া দিতে দেখা যাচ্ছে।

ওই ছবিকে সামনে রেখে আসানসোলের তৃণমূল নেতৃত্বর অভিযোগ, কয়লা মাফিয়া জয়দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। তা সত্ত্বেও সিবিআই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেনি। কারণ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ!

তৃণমূলের আসানসোল পুরসভার কাউন্সিলর অশোক রুদ্র বলেন, ‘‘বিজেপি দলটার নীচ থেকে উপর, পুরো দুর্নীতিতে জড়িত। তা না হলে কয়লা মাফিয়ার হাত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ফুলের তোড়া নেবেন কেন?"

অভিযোগ উড়িয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "জয়দেব কয়লা মাফিয়া নন। উনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল ওর বিরুদ্ধে মিথ্যে অভিযোগে মামলা এনেছে।"

একই বক্তব্য জয়দেব খাঁরও। তিনি বলেন, "২০১৯ সালে বিজেপিতে যোগ দিই। তারপরই তৃণমূলের নির্দেশে পুলিশ আমার বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করে।"

শুক্রবার বঙ্গ প্রচারে এসেছিলেন অমিত শাহ। রানাঘাট, রামপুরহাটের সভা শেষে আসানসোলে রোড শো করে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লি রওনা দেন।  শাহকে অন্ডাল এয়ারপোর্টে বিদায় জানানোর জন্য বিজেপির ১৬ জন নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই দলে ছিলেন জয়দেবও। 


```