Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটলেও হিংসার বিরাম নেই বাংলায়।

 চাপড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনী

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 June 2024 20:13

দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটলেও হিংসার বিরাম নেই বাংলায়। এবার নদিয়ার চাপড়ায় এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

প্রসঙ্গত, এদিনই কোচবিহারের নাটাবাড়ি এলাকাতেও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হামলার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে হামলা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকদলের নেতারা।

মৃত তৃণমূল কর্মীর নাম মোসলেম শেখ। মোসলেমের বাড়ি চাপড়া থানার হাটরা এলাকায়। এদিন দোয়ের বাজার এলাকার ফাঁকা মাঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায় ।

তৃণমূলের স্থানীয় নেতৃত্বর দাবি, রাস্তার ধার থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার করা হয়েছে। দেহে গুলির ক্ষত রয়েছে।  অভিযোগ, ভোটের ফল বেরোতেই সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে বিজেপি।

এলাকাটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কৃষ্ণনগরে এবারেও জয়ী হয়েছেন তৃণমূলের মহুয়া মৈত্র। অভিযোগ, পরাজয়ের রাগ থেকেই এলাকায় প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি। বিজেপির তরফে অবশ্য অভিযোগ উড়িয়ে ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে দায়ী করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। তবে কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাঁরাও বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। 


```