Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২১ জুলাইয়ের সমাবেশে আসার পথে দুর্ঘটনা! ক্যানিংয়ে গাড়ি উল্টে জখম ৮

রবিবার সকাল সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের কালীতলা মোড়ে।

২১ জুলাইয়ের সমাবেশে আসার পথে দুর্ঘটনা! ক্যানিংয়ে গাড়ি উল্টে জখম ৮

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 21 July 2024 10:34

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের সভায় আসার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল সমর্থকদের গাড়ি। রবিবার সকাল সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের কালীতলা মোড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনায় আট জন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। যান্ত্রিক গোলযোগ নাকি চালকের ভুল, কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা যাচ্ছে, এদিন ২১ জুলাই শহিদ সমাবেশে যোগ দিতে ক্যানিংয়ের জীবনতলা থেকে একটি ছোট গাড়িতে করে আসছিলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। ঘটকপুকুরের কালীতলা মোড়ের কাছে আচমকা গাড়িটি উল্টে যায়। গুরুতর জখম হন ৮ জন কর্মী, সমর্থক। এদের প্রত্যেকের চোট গুরুতর। আহত এক কর্মীর কথায়, "গাড়িটি দ্রুত গতিতে ছিল। আচমকাই গাড়ি উল্টে যায়।"

জানা যাচ্ছে, গাড়িতে ছিলেন ২৫ থেকে ৩০ জন কর্মী। দুর্ঘটনার জেরে বাকিদেরও সমাবেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে।


```