Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে মিলল রত্নহার, তাতে আবার প্রাগৈতিহাসিক হাঙরের দাঁত বসানো

দ্য ওয়াল ব্যুরো: একটি বহুমূল্য রত্নহার (necklace)। তাতে আবার বসানো একটি মেগালোডনের দাঁত (Megalodon)। এমন এক হাঙর, যারা তিরিশ লক্ষ বছর আগে পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে। তারই সন্ধান মিলল আটলান্টিকের তলায় পড়ে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ

টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে মিলল রত্নহার, তাতে আবার প্রাগৈতিহাসিক হাঙরের দাঁত বসানো

শেষ আপডেট: 29 May 2023 09:49

দ্য ওয়াল ব্যুরো: একটি বহুমূল্য রত্নহার (necklace)। তাতে আবার বসানো একটি মেগালোডনের দাঁত (Megalodon)। এমন এক হাঙর, যারা তিরিশ লক্ষ বছর আগে পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে। তারই সন্ধান মিলল আটলান্টিকের তলায় পড়ে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ (Titanic Wreckage) থেকে।

সম্প্রতি ‘ম্যাগেলান’ নামক একটি সংস্থা দুটি সাবমেরিনের সাহায্যে প্রথমবারের জন্য সমুদ্রের তলায় পড়ে থাকা পুরো টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পূর্ণদৈর্ঘ্যের ডিজিট্যাল স্ক্যান করেছে। তাতেই বেরিয়েছে এই তথ্য। ‘ম্যাগেলান’ সংস্থার দাবি, এই প্রথমবার টাইটানিকের এত বড়মাপের স্ক্যান সম্ভব হয়েছে। প্রায় ৭০,০০০ ছবির মাধ্যমে সম্পূর্ণ জাহাজের ধ্বংসাবশেষের ছবি নির্মাণ করা গিয়েছে। সংস্থার দাবি, তারা প্রতিটি মিলিমিটারের ছবি তুলেছে।

রত্নহারটি সোনা দিয়ে তৈরি, তাতে লাগানো রয়েছে সেই প্রাগৈতিহাসিক হাঙরের দাঁত। যদিও তারা রত্নহারটি উদ্ধার করতে পারেনি। মার্কিন ও ব্রিটিশ সরকারের মধ্যে চুক্তি রয়েছে, ডুবন্ত ধ্বংসাবশেষ থেকে কোনও বস্তু তুলে আনা বারণ।

সংস্থার সিইও রিচার্ড পার্কিনসন জানিয়েছেন, তাঁরা এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই রত্নহারের পরিহিতা কে ছিলেন খুঁজে বের করবেন। ‘আমরা ওই রত্নহারের সঙ্গে টাইটানিকের সমস্ত ফুটেজ ধরে ফেসিয়াল রেকগনিশন পদ্ধতিতে স্ক্যান করে দেখব, যদি রত্নহারের মালকিনের সন্ধান মেলে।‘

এই মুহূর্তে নিউফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিকের গভীরে, প্রায় সাড়ে তিন কিলোমিটার নিচে শায়িত রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। জলের চাপ বিপুল, সেখান মানুষের পক্ষে উদ্ধারকাজ চালানো প্রায় অসম্ভব। রিচার্ড বলেন, ‘যেটা চট করে কেউ বুঝতে পারেন না, টাইটানিক ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল। একটি আরেকটির থেকে প্রায় আধ কিলোমিটার দূরে পড়ে রয়েছে। তাদের চারপাশে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র ধ্বংসাবশেষ। আমাদের দল এত খুঁটিয়ে পুরোটা স্ক্যান করেছে যে একটা নেকলেসও এইভাবে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে!’

আড়াই হাজার বছরের প্রাচীন শৌচাগারে ভর্তি জীবাণু, ঘন ঘন পেটের রোগ হত এই শহরের বাসিন্দাদের


```