
শেষ আপডেট: 21 May 2023 12:37
জাহাজের আদলে বাড়ি। পুরো যেন টাইটানিক। সেই বাড়িতে থাকেন দু’জন মানুষ স্বামী মিন্টু রায় ও তাঁর স্ত্রী। পেশায় কৃষক হলেও চোখে ছিল অগাদ স্বপ্ন। কলকাতাতে জাহাজের আদলে দুর্গাপূজার প্যান্ডেল দেখে মিন্টুর মনে হয়েছিল তাঁদেরও এমন জাহাজের আদলে একটা বাড়ি হোক। জাহাজ সমান পরিশ্রম আর খরচা পেরিয়ে আস্তে আস্তে তৈরি হচ্ছে তাঁদের স্বপ্নের জাহাজবাড়ি (Titanic ship style home at Siliguri)। উত্তর ২৪ পরগনার (North 24 parganas) হেলেঞ্চা জেলার বাসিন্দা মিন্টু রায়। বাবার হাত ধরে শিলিগুড়িতে এসে প্রথমদিকে বসতি স্থাপন করলেও পরে স্বামী স্ত্রী মিলে হেলেঞ্চা জেলায় নিজেদের মত করে থাকতে শুরু করে।
তাঁর বাবা মারা গেছে অনেকদিন হল তবে মিন্টুর চোখে জাহাজ বাড়ির স্বপ্ন আজও অমর। ১২ বছর ধরে চলছে সেই বাড়ি বানানোর কাজ। অর্থের অভাবে সম্পূর্ণ কাজ এখনও শেষ না হলেও মিন্টুর দৃঢ় বিশ্বাস আর কিছু বছরের মধ্যে সব কাজ মিটে যাবে।
৩৫ ফিট উচ্চতার সেই জাহাজ বাড়ির বেশিভাগটাই তৈরি হয়ে গেছে। এখনও পর্যন্ত এই বাড়ি তৈরিতে খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা। কাজের সূত্রে বহুদিন কলকাতা ও মুম্বাইতে ছিলেন মিন্টু। মুম্বাইতে জাহাজের আদলে বাড়িও তাঁর নজরে আসে। চাষ করেই টাকা পয়সা জমিয়ে বাড়ি তৈরির কাজে হাত দেন তিনি। নিজের বাড়ি তৈরিতে মাঝে মাঝে মন্টু ও তাঁর স্ত্রী রাজমিস্ত্রিদেরও সাহায্য করেন।
এখন অপেক্ষা এতদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে তারই। সেই দিনে নিজের মা বাবা বেঁচে থাকলে খুব ভাল লাগত বলেও জানান মন্টু।
দক্ষিণ কলকাতার সেরা আলুরদম-ফুচকা কি এটাই? চক্ষু-কর্ণের বিবাদ একদিন মিটিয়েই ফেলুন