
শেষ আপডেট: 25 June 2023 14:07
দ্য ওয়াল ব্যুরো: টাইটান দুর্ঘটনার প্রায় ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনও যেন রেশ কাটেনি ভয়ঙ্কর এই দুর্ঘটনার। টাইটান সাবমার্সিবল ডুবোজাহাজকে খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হওয়া গেছে যে ভয়ঙ্কর এই দুর্ঘটনায় সাবমেরিনের ৫ যাত্রীর একজনও বেঁচে নেই। তবে ডুবোজাহাজ 'টাইটান' যে একদিন না একদিন এমন পরিস্থিতির মুখোমুখি হতই এমন মনে করছেন অভিশপ্ত টাইটানের আগের যাত্রীরা।
ওশিয়ান গেট নামক সংস্থার 'টাইটান' সাবমেরিনটি জলের নিচে যাত্রীদের নিয়ে যায় ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে। এই সংস্থার কর্ণধার স্টকটন রাশের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং পরিকল্পনার অভাবই এই দুর্ঘটনার জন্য দায়ী, বক্তব্য তাদের যারা এর আগে অংশ নিয়েছিলেন এই রোমাঞ্চকর ভ্রমণে।
ডিসকভারি চ্যানেলের চিত্রগ্রাহক ব্রায়ান উইড ২০২১ সালে অংশ নিয়েছিলেন এই ভ্রমণে। সেই বারেও জলের মধ্যে ঠিক মতো কাজ করছিল না টাইটানের কম্পিউটার। সঙ্গে জলের প্রচন্ড চাপও সহ্য করার ক্ষমতা ছিল না টাইটানের। গভীর জলের তলায় বারবার যন্ত্রপাতি ঠিক করছিলেন স্টকটন।
তবে তারপরেও শিক্ষা নেননি স্টকটন। তিনি ডুবোজাহাজের যাত্রীদের বোঝানোর চেষ্টা করছিলেন যে এই সমস্যা তেমন গুরুতর নয়, এবং গোটা বিষয়টি অত্যন্ত হালকা ভাবে নিয়েছিলেন।
এরপর দায়ে পড়ে 'টাইটান'-এর যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ করা হলেও তাঁকে দিয়ে এক প্রকার চাপ সৃষ্টি করে লেখানো হয় সদর্থক রিপোর্ট। সেই রিপোর্টে উল্লেখ ছিল না টাইটানের কার্বন ফাইবার কাঠামোতে থাকা ত্রুটির কথা। ফলে, প্রতিবার অভিযানের পর একটু একটু করে দুর্বল হচ্ছিল 'টাইটান' যার মূল্য দিতে হল ৫ জন অভিযাত্রী সহ স্টকটনকে।
টাইটানের সলিল সমাধির ভবিষ্যৎবাণী করেছিল ‘দ্য সিম্পসনস’! ১৭ বছর আগের এপিসোড ভাইরাল