Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু সিকিম নয়, রাজ্যজুড়েই বানভাসি অবস্থা! আবহাওয়ার উন্নতি কবে, জানাল আলিপুর

শুধু সিকিম নয়, রাজ্যজুড়েই বানভাসি অবস্থা! আবহাওয়ার উন্নতি কবে, জানাল আলিপুর

শেষ আপডেট: 4 October 2023 19:11

দ্য ওয়াল ব্যুরো: সিকিমে হড়পা বানে ইতিমধ্যেই ভেঙে অর্ধেক ১০ নম্বর জাতীয় সড়ক। দেশের বাকি এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমের বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে ব্রিজ, এমনকী, চিড় ধরেছে আস্ত হ্রদেও। শুধু সিকিমই নয়, বাঁকুড়া, বর্ধমান, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু জায়গায়। এর মধ্যেই বাঙালির মনে আশঙ্কার মেঘ ঘনিয়েছে, তাহলে কি পুজোতেও ভাসবে বাংলা? কবে থামবে এই ভয়ঙ্কর দুর্যোগ? 

আলিপুর আবহাওয়া বিভাগের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ খুবই ঢিমেতালে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও একটু দুর্বল হয়ে বাংলাদেশের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে সেটির। এর ফলে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ও আগামীকাল। ৫ তারিখ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। 

আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আগামীকাল ৫ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার ও আলিপুরদুয়ারে ৬ তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির লাল সর্তকতা জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

কালিমপং জেলার পাহাড়ে কিছু কিছু জায়গায় ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। প্রবল বর্ষণের জেরে জল জমে যেতে পারে। এছাড়া বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৬ তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গে পরিস্থিতির উন্নতি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও ৩দিন। ৭ তারিখ থেকে উত্তরের জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।


```