Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মন্দিরে সংক্রমণ, তিরুপতির পুরহিত সহ ৭৪৩ কর্মী আক্রান্ত দু'মাসে

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে বন্ধ ছিল মন্দির। আর আনলক পর্বে মন্দির খোলার অনুমতি মেলার পরেই দেখা গেল আক্রান্তের পর আক্রান্ত। জুন মাস থেকে তিরুমালা তিরুপতি মন্দিরের কর্মীদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ব্যাপক আকার নিয়েছে। লকডাউন শেষ হওয়ার পরে কেন্দ্

মন্দিরে সংক্রমণ, তিরুপতির পুরহিত সহ ৭৪৩ কর্মী আক্রান্ত দু'মাসে

শেষ আপডেট: 10 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনে বন্ধ ছিল মন্দির। আর আনলক পর্বে মন্দির খোলার অনুমতি মেলার পরেই দেখা গেল আক্রান্তের পর আক্রান্ত। জুন মাস থেকে তিরুমালা তিরুপতি মন্দিরের কর্মীদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ব্যাপক আকার নিয়েছে। লকডাউন শেষ হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের গাউডলাইন মেনেই ১১ জুন ফের খোলে অন্ধ্রপ্রদেশের এই বিখ্যাত মন্দির। দেশের সবচেয়ে ধনী হিন্দু মন্দিরগুলির অন্যতম হিসেবে পরিচিত তিরুপতির বেঙ্কটেশ্বর মন্দিরে সেই সময় থেকেই শুরু হয়ে যায় সংক্রমণ। প্রথমে দু'জন কর্মী সংক্রমতি হন। পরে তাঁরা মারাও যান বলে মন্দিরের তরফে জানানো হয়েছে। এর পরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৭৪৩ জন। এর মধ্যে মন্দিরের কর্মী যেমন আছেন, তেমন পুরোহিতও রয়েছেন।

আরও পড়ুন

২২৫ টাকায় ভ্যাকসিন, ভারতের সেরামকে ১৫ কোটি ডলার বিল গেটসের 

তিরুপতি মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বা রেড্ডি জানিয়েছেন, করোনা আক্রান্তদের ট্রাস্টের পক্ষ থেকে সম্ভাব্য সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যাবতীয় সাবধানতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ববিধি থেকে স্যানিটাইজ করা সব নিয়মই মেনে চলা হচ্ছে। ভক্তরাও সকলেই মাস্ক পরছেন। তা সত্বেও এত সংক্রমণ কেন তার উত্তর অবশ্য পাওয়া যায়নি। তিরুমালা তিরুপতি বোর্ডের এক্সিকিউটিভ অফিসার অনিলকুমার সিংঘল যে তথ্য দিয়েছেন তাতে ৭৪৩ জন সংক্রমিত হলেও তাঁদের মধ্যে ৪০২ জন সুস্থ হয়ে গেছেন। তাঁরা অনেকেই কাজেও ফিরেছেন। এখন ৩৩৮ জনের চিকিৎসা চলছে। শ্রীনিবাসন, বিষ্ণুনিবাসম ও মাধবমে তিনটি কোভিড চিকিৎসা কেন্দ্রে অসুস্থদের রাখা হয়েছে। এই মন্দিরের সঙ্গে যুক্ত এমন তিনজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এই মন্দির ট্রাস্টের অধীনে প্রায় ২২ হাজার কর্মী রয়েছেন। তবে অনেকের অভিযোগ, অর্থ উপার্জনের জন্যই সংক্রমণ বাড়া সত্বেও খোলা হচ্ছে মন্দির। সিংঘল অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অর্থ উপার্জনের জন্য মন্দির খুলে রাখা হয়েছে এটা ঠিক খবর নয়। সরকারের নির্দেশ মেনে প্রতিদিন ১২ হাজার ভক্তকে লর্ড বালাজির দর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। তবে তিরুপতি শহরে আংশিক লকডাউন চলার কারণে বিনামূল্যে দর্শনের টোকেন বিলি বন্ধ রাখা হয়েছে। এর জন্যই তিরুপতি মন্দিরে এখন ভক্তদের ভিড়ও বেশ কমেছে। সেই সঙ্গে গোটা দেশে করোনা সংক্রমণ বেড়ে চলাটা মন্দিরে ভক্ত সমাগম কমার অন্যতম কারণ বলেও দাবি সিংঘলের। তিনি জানিয়েছেন, জুলাই মাসেই প্রায় ২.৩ লাখ ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। দক্ষিণা বাবদ জমা পড়েছে ৩.৫৭ কোটি টাকা। প্রসাদ বিলি করা হয়েছে ২.৫৯ লাখ ভক্তকে।

```