Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

একরত্তি মৃত কচ্ছপের পেটে ১০৪ টুকরো প্লাস্টিক! অশনিসংকেত দেখছেন পরিবেশবিদেরা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ভয়াবহ গতিতে বাড়ছে প্লাস্টিক দূষণ। সমুদ্রজীবন ক্রমেই বিপন্ন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সামনে আসে প্লাস্টিক খেয়ে ফেলে কী ভাবে শেষ হয়ে যাচ্ছে জলজ প্রাণীরা। সে রকমই একটা ঘটনায় চোখে জল নেটিজেনদের। ছোট্ট একটি কচ্ছপ, হাত

একরত্তি মৃত কচ্ছপের পেটে ১০৪ টুকরো প্লাস্টিক! অশনিসংকেত দেখছেন পরিবেশবিদেরা

শেষ আপডেট: 5 October 2019 14:10

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ভয়াবহ গতিতে বাড়ছে প্লাস্টিক দূষণ। সমুদ্রজীবন ক্রমেই বিপন্ন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সামনে আসে প্লাস্টিক খেয়ে ফেলে কী ভাবে শেষ হয়ে যাচ্ছে জলজ প্রাণীরা। সে রকমই একটা ঘটনায় চোখে জল নেটিজেনদের। ছোট্ট একটি কচ্ছপ, হাতের পাতার মতো তার শরীরের মাপ। ফ্লরিডার সমুদ্র উপকূলে ভেসে এসেছে তার নেতিয়ে যাওয়া দেহ। আর সে দেহ থেকে পাওয়া গেছে, ১০৪ টুকরো প্লাস্টিক! খাবার ভেবে নানা সময়ে ওই প্লাস্টিকের টুকরো খেয়ে ফেলেছিল সে, তাতেই পরে মৃত্যু হয় খুদে কচ্ছপের। গাম্বো লিম্বো নেচার সেন্টার নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ঘটনা। তারা লিখেছে, "খুব বাজে একটা দিন। ছোট্ট একটা কচ্ছপ ভেসে এসেছিল উপকূলে, ওর সাহায্যের দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সবাই ভেসে এলেও শেষমেশ বাঁচে না। আমরা অনেককেই বাঁচাতে পারি না। একেও পারিনি। এ মৃতপ্রায় অবস্থাতেই এসেছিল উপকূলে। ছোট্ট, হাতের পাতার মাপের একটা কচ্ছপ। ওর পেট থেকেও ১০৪ টুকরো প্লাস্টিক বেরোল! সমুদ্রকে প্লাস্টিকমুক্ত করা যে কতটা জরুরি, তা আরও এক বার স্পষ্ট হল।" দেখুন সেই পোস্ট। https://www.facebook.com/GumboLimboNatureCenter/posts/2634533676604014
গাম্বো লিম্বো নেচার সেন্টার নামের ওই সংস্থা বহু দিন ধরেই ফ্লরিডা ও তৎসংলগ্ন উপকূল এলাকার বিপন্ন কচ্ছপদের নিয়ে কাজ করছে। মাঝে মাঝেই তাদের গবেষণায় উঠে আসে নানা অশনিসংকেত। জানা যায়, পাঁচ লক্ষ কোটি টুকরো ছোট ছোট প্লাস্টিক জমা হয়েছে সমুদ্রে। সামুদ্রিক প্রাণীরা তাদের খাবার ভেবে খেয়ে ফেলছে এবং মারা যাচ্ছে বিপুল সংখ্যায়।  

```