দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে স্টেডিয়াম ভেঙে আহত ১৭। রবিবার এই ঘটনা ঘটেছে শ্রীগঙ্গানগর জেলায়।
পুলিশ জানিয়েছে, এ দিন সন্ধ্যায় ট্রাক্টরের দৌড় দেখার জন্য পদমপুর ধান মান্ডি এলাকায় জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। একটি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল দৌড়ের। আচমকাই স্টেডিয়ামের একটি টিনের শেডে উঠে পড়েন দর্শকরা। ভার বইতে না পেরে ভেঙে পড়ে ওই শেড। পুলিশ জানিয়েছে, আহত হয়েছেন অন্তত ১৭ জন। যদিও স্থানীয়রা বলছেন, আহতের সংখ্যা আরও বেশি।
আহতদের পদমপুরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে রেফার করা হয়েছে শ্রীগঙ্গানগর জেলা হাসপাতালে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
https://twitter.com/ANI/status/1023565414129778690