Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামজন্মভূমির ২ হাজার ফুট নীচে পোঁতা থাকবে টাইম ক্যাপসুল

দ্য ওয়াল ব্যুরো : রামজন্মভূমির ইতিহাস ও অন্যান্য নানা ঘটনা উল্লেখ করে তৈরি হয়েছে টাইম ক্যাপসুল। রামজন্মভূমির ২ হাজার ফুট নীচে সেই ক্যাপসুল পোঁতা থাকবে। আগামী দিনে যাতে ওই জমি নিয়ে কোনও বিতর্ক না থাকে, সেজন্যই টাইম ক্যাপসুল পুঁতে রাখা হচ্ছে।

রামজন্মভূমির ২ হাজার ফুট নীচে পোঁতা থাকবে টাইম ক্যাপসুল

শেষ আপডেট: 27 July 2020 07:11

দ্য ওয়াল ব্যুরো : রামজন্মভূমির ইতিহাস ও অন্যান্য নানা ঘটনা উল্লেখ করে তৈরি হয়েছে টাইম ক্যাপসুল। রামজন্মভূমির ২ হাজার ফুট নীচে সেই ক্যাপসুল পোঁতা থাকবে। আগামী দিনে যাতে ওই জমি নিয়ে কোনও বিতর্ক না থাকে, সেজন্যই টাইম ক্যাপসুল পুঁতে রাখা হচ্ছে। রবিবার একথা জানিয়েছেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপল। তাঁর কথায়, "রামজন্মভূমির জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন মামলা চলেছে। তা বর্তমান ও আগামী প্রজন্মকে শিক্ষা দিয়ে গিয়েছে। যেখানে রামমন্দির তৈরি হবে, তার দু'হাজার ফুট নীচে পোঁতা থাকবে টাইম ক্যাপসুল। ভবিষ্যতে কেউ যদি রামজন্মভূমি সম্পর্কে জানতে চান, সেই টাইম ক্যাপসুল থেকে তথ্য পাবেন।" চৌপল জানিয়েছেন, টাইম ক্যাপসুলটি থাকবে তামার পাত্রের মধ্যে। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের একমাত্র দলিত সদস্য রামেশ্বর চৌপল জানান, ভূমি পূজনের সময় বিভিন্ন তীর্থের মাটি আনা হবে। বিভিন্ন পবিত্র নদীর জল আনা হবে। ভূমি পূজন হবে আগামী ৫ অগাস্ট। সেই সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সম্প্রতি বিবৃতি দিয়ে বলেছেন, রাম ছিলেন নেপালি। তাঁর সমালোচনা করে চৌপল বলেন, ওলি ভারত বা নেপাল, কারও ঐতিহ্য সম্পর্কেই জানেন না। তিনি ক্ষমতার লোভে এই ধরনের মন্তব্য করছেন। ভূমি পূজনের পরে রামমন্দির নির্মাণ শুরু হবে। ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। করোনা পরিস্থিতির জন্য অযোধ্যায় বড় মাপের উৎসব করা যাবে না। ভক্ত সমাগমও হবে না। কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনও খামতি রাখতে চায় না শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। আর তা শুরু হবে ৩ অগস্ট। চলবে ৫ অগস্ট পর্যন্ত। ভূমিপুজোর দিন স্থির করার সময়েই ৩ অথবা ৫ তারিখে প্রধানমন্ত্রীর কাছে উপস্থিত থাকার জন্য আবেদন জানায় মন্দির নির্মাণ ট্রাস্ট। জানা গিয়েছে, ৫ অগস্ট মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকজন সাধুসন্ত, ট্রাস্টের সদস্যরা উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে এই ব্যাপারে সরকারি ভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ট্রাস্ট সদস্য অনিল মিশ্র।

```