Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

তিলজলার ঘটনা নিয়ে রাজ্য পুলিশকে নোটিস জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: তিলজলায় (Tiljala) শিশুকন্যাকে নির্মম নির্যাতনের পর খুনের ঘটনা নিয়ে রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত তুলকালাম কাণ্ড চলেছে। এবার সেই ঘটনাতেই রাজ্য পুলিশের ডিজিকে (DGP) চিঠি লিখল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Com

তিলজলার ঘটনা নিয়ে রাজ্য পুলিশকে নোটিস জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

শেষ আপডেট: 28 March 2023 11:34

দ্য ওয়াল ব্যুরো: তিলজলায় (Tiljala) শিশুকন্যাকে নির্মম নির্যাতনের পর খুনের ঘটনা নিয়ে রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত তুলকালাম কাণ্ড চলেছে। এবার সেই ঘটনাতেই রাজ্য পুলিশের ডিজিকে (DGP) চিঠি লিখল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for protection of child rights)।

গতকালই এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দেখা গেল তারপরেই জাতীয় শিশু সুরক্ষা কমিশন চিঠি পাঠাল রাজ্য পুলিশকে।

ইতিমধ্যেই পুলিশি তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, এক নিঃসন্তান দম্পতি সন্তানলাভের জন্য তান্ত্রিকের পরামর্শে শিশুবলি দিতেই ওই শিশুকন্যাকে খুন করেছিল। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য সরকার ক্ষতিপূরণও ঘোষণা করেছে।

Tiljala

এ নিয়ে জনতার ক্ষোভে তোলপাড় চলেছে। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া—সোমবার বন্ডেল গেট ব্রিজ কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।  

তিলজলায় নিহত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য সরকারের, তদন্ত চলছে জোরকদমে


```