
শেষ আপডেট: 11 January 2023 11:37
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের 'কলারওয়ালি'কে (tigress Collarwali) মনে আছে নিশ্চয়ই? পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল বাঘিনী কলারওয়ালি। ১৬ বছরের জীবনে ২৯টি সন্তানের জন্ম দিয়েছিল সে। পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে (Pench Tiger Reserve) বাঘের সংখ্যা বাড়ানোয় অনেকখানি ভূমিকা ছিল কলারওয়ালির। সম্প্রতি পেঞ্চ টাইগার রিজার্ভের শেয়ার করা একটি ভিডিওতে দেখা মিলেছে তার মেয়ে টি৪-এর (T4)। ছোট্ট ছানাদের নিয়ে হেঁটে চলেছে গর্বিত মা। টি৪-এর জঙ্গলে ঘুরে বেড়ানোর সেই ভিডিও দেখে অত্যন্ত খুশি নেটিজেনরা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে টি৪ ওরফে পটদেব ফিমেল। মায়ের পিছু পিছু ছোট্ট ছোট্ট পায়ে ছুটে চলেছে তার ৪টি ছানা। ক্যাপশনে লেখা রয়েছে, 'মায়ের মতোই মেয়ে। বাঘিনী টি৪, যে পটদেব ফিমেল নামেও পরিচিত, প্রবাদপ্রতিম কলারওয়ালির মেয়ে। পর্যটকদের কাছে ও মায়ের মতোই পেঞ্চের পরবর্তী 'সুপারমম' হয়ে উঠতে চলেছে। ২০১৪ থেকে এখনও পর্যন্ত ২০টি শাবকের জন্ম দিয়েছে সে।'
https://twitter.com/PenchMP/status/1612472905983725571?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1612803245302517761%7Ctwgr%5E88e82138ff590ab0b8eacbf218b414f4ccc6649a%7Ctwcon%5Es3_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Ftigress-collarwalis-daughter-roams-with-her-adorable-cubs-at-pench-reserve-forest-viral-video-2319861-2023-01-10
শেয়ার করার অল্প সময়ের মধ্যেই মিষ্টি ছানা, আর গর্বিত মায়ের সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। প্রায় ৫০ হাজার মানুষ সেটি দেখে ফেলেছেন। নেটিজেনদের অনেকেই রিটুইট করেছেন ভিডিওটি।
একজন লিখেছেন, 'সুপারমম পটদেব ফিমেল ওরফে টি৪ জঙ্গলের বাঘদের মধ্যে একজন তারকা। মিষ্টি আদুরে ছানাদের সঙ্গে ওর ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ।'
'অবিশ্বাস্য!' মন্তব্য অন্য একজনের।
'মায়ের সঙ্গেই থাকো বাচ্চারা, পিছিয়ে পোড়ো না,' মন্তব্য তৃতীয় একজনের।
অন্য একজনের দাবি, 'কলারওয়ালির যোগ্য উত্তরাধিকারী!'
প্রসঙ্গত, ২০০৫ সালে পৃথিবীর আলো দেখেছিল কলারওয়ালি। প্রাথমিকভাবে তার নাম দেওয়া হয়েছিল টি১৫। পরে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখার জন্য তার গলায় একটি রেডিও কলার পরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই তার নাম হয়ে যায় কলারওয়ালি। সেই নামেই বিপুল পরিচিতি পেয়েছিল সে। বয়সজনিত কারণে ২০২২ সালের জানুয়ারি মাসে মৃত্যু হয় তার।
মধ্যরাতে বাড়িতে হানা, বিহারে ঘুমন্ত কৃষকদের উপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের, বাদ গেলেন না মহিলারাও