
শেষ আপডেট: 2 April 2023 13:31
দ্য ওয়াল ব্যুরো: পরিবেশের খাদ্যশৃঙ্খল বিষয়টির সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। খাদ্য-খাদকের সম্পর্কে সাধারণত 'খাদ্য' হয় সেই, যে অপেক্ষাকৃত দুর্বল। সাধারণত বাঘ কিংবা সিংহের মতো হিংস্র প্রাণীদের খাদ্য হয় হরিণ কিংবা ছাগলের মতো তৃণভোজী প্রাণী। কিন্তু প্রকৃতির খেলা বোঝা বড়ই দায়। সম্প্রতি একটি ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে খাদক একই থাকলেও 'খাদ্য'কে দেখে হতবাক সকলে। ভাইরাল ছবিটিতে একটি চিতাবাঘকে মেরে খেতে দেখা যাচ্ছে একটি বাঘকে (Tiger Eats Leopard)।
রাজস্থানের রণথম্বর জাতীয় উদ্যানে (Ranthambore National Park) ঘটেছে হতবাক করা এই ঘটনাটি। ছবিটি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক প্রবীণ কাসওয়ান। সেই ছবিতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে একটি চিতাবাঘ। সামনেই বসে ক্যামেরার দিকে তাকিয়ে সেটিকে খুবলে খাচ্ছে একটি বাঘ।
ছবির ক্যাপশনে প্রবীণ লিখেছেন, 'যখন শিকারি নিজেই শিকার হয়ে যায়। রণথম্বরে বাঘ খাচ্ছে চিতাবাঘকে।'
https://twitter.com/ParveenKaswan/status/1642003180392415233?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1642004508812234752%7Ctwgr%5Ec4692d78788e213026d44d3b730747537857a75a%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Fsocially%2Fsocial-viral%2Ftiger-kills-eats-leopard-at-ranthambore-national-park-viral-pics-surface-5020329.html
জানা গেছে, বাঘটি হল রণথম্বর জাতীয় উদ্যানের টি ১০১। চিতাবাঘটিও ওই জাতীয় উদ্যানেই থাকত। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ মরণপণ লড়াই চলার পর হার মানে চিতাবাঘটি। তাকে মেরে খেতে শুরু করে টি ১০১। ছবিটি দেখে তাজ্জব নেটিজেনরা।
একজন লিখেছেন, 'আমি জানতাম না, যে এরকমও কিছু হয়।'
'আমার ধারণা ছিল, কার্নিভরাসরা একে অপরের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলে,' লিখেছেন অন্য একজন।
তৃতীয় একজনের মন্তব্য, 'শুনেছিলাম এরকম হয়, কিন্তু এই প্রথমবার দেখলাম।'
যদিও রণথম্বরে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে জানিয়েছেন চতুর্থ একজন। 'প্রতিবছরই বেশ কয়েকবার এরকম ঘটনা দেখা যায় রণথম্বরে। বাঘের তুলনায় বাঘিনীকে এরকম করতে বেশি দেখা যায়। ঋদ্ধি (ওই জাতীয় উদ্যানেরই একটি বাঘ) সম্প্রতি একটি চিতাবাঘ মেরে খেয়েছে,' দাবি তাঁর।
ফের গোরক্ষকদের হাতে প্রাণ গেল মুসলিম যুবকের! টাকা নিয়ে শুরু হয়েছিল বচসা