Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সুন্দরবনের বাঘের সংখ্যা কত? গুনতে ক্যামেরা বসাচ্ছেন বনকর্মীরা

সুন্দরবনে বাঘের সংখ্যা কত? বিগত এক বছরে বাঘের সংখ্যা কি বেড়েছে? তা জানার জন্য ২৭ নভেম্বর থেকে সুন্দরবনে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। গহীন জঙ্গলে ক্যামেরা বসিয়ে এই বাঘ গণনার কাজ  করছেন বনকর্মীরা। ক্যামেরাবন্দি বাঘের ছবি বিশ্লেষণ করে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করেন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। 

সুন্দরবনের বাঘের সংখ্যা কত? গুনতে ক্যামেরা বসাচ্ছেন বনকর্মীরা

শেষ আপডেট: 28 November 2023 18:59

সুভাষচন্দ্র দাশ,ক্যানিং 

সুন্দরবনে বাঘের সংখ্যা কত? বিগত এক বছরে বাঘের সংখ্যা কি বেড়েছে? তা জানার জন্য ২৭ নভেম্বর থেকে সুন্দরবনে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। গহীন জঙ্গলে ক্যামেরা বসিয়ে এই বাঘ গণনার কাজ  করছেন বনকর্মীরা। ক্যামেরাবন্দি বাঘের ছবি বিশ্লেষণ করে বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করেন ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। 

গত বছর দেশ জুড়ে বাঘের সংখ্যা নির্ধারণ করা হয়েছিল। সেখানে জানা গিয়েছিল সুন্দরবনের বাঘের সংখ্যা ১০১ টি। প্রতি চার বছর অন্তর অন্তর দেশে বাঘ গণনার কাজ হয়। তবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে প্রতিবছরই বাঘের সংখ্যা গোনা হয় । 

জানা গিয়েছে, সুন্দরবন জঙ্গলে এবার ৭৩২টি জায়গা চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত জায়গায় মোট ১৪৬৪টি ‘ইনফ্রা রে’ প্রযুক্তিসম্পন্ন স্বয়ংক্রিয় ক্যামেরা বসানোর কাজ চলছে। ক্যামেরাগুলো দীর্ঘ ৩৫ দিন ধরে নির্দিষ্ট জায়গায় বসানো থাকবে। ৩৫ দিন পর সেগুলো খোলা হবে।

সূত্রের খবর অনুযায়ী, গত লকডাউন থেকে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে লোকালয়ে ঢুকে আসার ঘটনা বেড়েছে। শীতের হিমেল আবহাওয়ায় পর্যটকরা ঘুরতে গিয়ে বাঘ দেখতে পেয়েছেন।  কখনও জঙ্গলের ধারে। কখনও নদীতে শাবকদের সঙ্গে সাঁতার কাটতে দেখা গিয়েছে বাঘেদের। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সঙ্গে এবার ২৪ পরগনা বনবিভাগও বাঘ গণনার কাজ করছে। 

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন জানিয়েছেন, ''বিগত কয়েক বছরে বাঘের সংখ্যা যথেষ্ট বেড়েছে। আশা করছি এবার বাঘের সংখ্যা বিগত দিনের সংখ্যাকে ছাপিয়ে যাবে।''


```