Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে! ঘাড় ধরে টেনে নিয়ে গেল মৎসজীবীকে

নদীখাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে টেনে নিয়ে গেল বাঘ! নিখোঁজ মৎস্যজীবীর নাম মৃত্যুঞ্জয় সুতার। ২৮ বছরের মৃত্যুঞ্জয়ের বাড়ির ঝড়খালির কোস্টাল থানার অন্তর্গত ৪ নম্বর আশ্রম পাড়ায়।

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে! ঘাড় ধরে টেনে নিয়ে গেল মৎসজীবীকে

শেষ আপডেট: 17 December 2023 21:45

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নদীখাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে টেনে নিয়ে গেল বাঘ! নিখোঁজ মৎস্যজীবীর নাম মৃত্যুঞ্জয় সুতার। ২৮ বছরের মৃত্যুঞ্জয়ের বাড়ির ঝড়খালির কোস্টাল থানার অন্তর্গত ৪ নম্বর আশ্রম পাড়ায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত্যুঞ্জয় তাঁর তিন সঙ্গীর সঙ্গে বুধবার বাড়িতে থেকে সুন্দরবনের  নদীখাড়িতে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিলেন। শনিবার বিকেলে তাঁরা সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের অধীনে থাকা নেতিধোপানি বসুখালি এলাকায় মাছ ও কাঁকড়া ধরতে যান। সেই সময় গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে অতর্কিতে পিছন থেকে মৃত্যুঞ্জয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মৃত্যুঞ্জয়ের সঙ্গীরা তখন খানিকটা দূরে থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। 

পিছনের দিকে ঘুরতেই তাঁরা দেখতে পান, মৃত্যুঞ্জয়ের ঘাড় কামড়ে ধরে বাঘ জঙ্গলের ভিতরে তাঁকে টেনে নিয়ে যাচ্ছে । ভয়ে তারা চিৎকার করতে থাকেন। বন্ধুকে বাঁচাতে ছুটে যান। কিছুক্ষণ বাঘে-মানুষে লড়াইও হয়। কিন্তু কোনও লাভ হয়নি। ততক্ষণে ওই যুবককে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায় বাঘটি।   

এদিকে বাঘের কবল থেকে সঙ্গীকে উদ্ধার করতে না পেরে তিন মৎস্যজীবী নৌকা নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসে। মৃত্যুঞ্জয়ের পরিবারকে বিষয়টি জানালে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। শোকস্তব্ধ হয়ে পড়ে এলাকা। গত বৃহস্পতিবারই বাঘের হামলায় মৃত্যু হয়েছিল ঝড়খালি কোস্টাল থানার ২ নম্বর নেহেরু পল্লির বাসিন্দা মৎস্যজীবী সুশান্ত প্রামাণিকের।


```