Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্দুক নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ ৩ বছরের মেয়ের, গুলিতে মৃত্যু দিদির

দ্য ওয়াল ব্যুরো: বাবা মায়ের বন্দুক নিয়ে বসে একা একাই খেলছিল তিন বছরের ছোট্ট মেয়ে। কিন্তু অতর্কিতে ট্রিগারে চাপ দিয়ে ফেলে সে। তাতেই গুলি ছিটকে বেরিয়ে লাগে তার চার বছর বয়সি দিদির শরীরে (Accidentally Shoots Sister)। ঘটনায় মৃত্যু হয়েছে শিশ

বন্দুক নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ ৩ বছরের মেয়ের, গুলিতে মৃত্যু দিদির

শেষ আপডেট: 13 March 2023 10:18

দ্য ওয়াল ব্যুরো: বাবা মায়ের বন্দুক নিয়ে বসে একা একাই খেলছিল তিন বছরের ছোট্ট মেয়ে। কিন্তু অতর্কিতে ট্রিগারে চাপ দিয়ে ফেলে সে। তাতেই গুলি ছিটকে বেরিয়ে লাগে তার চার বছর বয়সি দিদির শরীরে (Accidentally Shoots Sister)। ঘটনায় মৃত্যু হয়েছে শিশুটির।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের (Texas) হ্যারিস কাউন্টি এলাকায় রবিবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যামেল নর্থ হাউস্টন রোডের বাড়িটিতে ঘটনার সময় পাঁচজন উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধব। শিশুদুটি তাদের বাবা মার সঙ্গে ওই বাড়িটিতেই থাকত।

ঘটনার সময় বাবা মার বন্দুকটি নিয়ে খেলছিল তিন বছরের শিশুটি। পাশেই বসেছিল তার দিদি । খেলতে খেলতে না বুঝেই ট্রিগারে চাপ দিয়ে ফেলে সে। সঙ্গে সঙ্গে গুলি বেরিয়ে লাগে শিশুটির দিদির শরীরে।
গুলির আওয়াজ পেয়েই ছুটে আসেন বাড়ির অন্যান্যরা। তাঁরা শিশুটির হাত থেকে বন্দুকটি নিয়ে নিরাপদ জায়গায় রেখে ৯১১ ডায়াল করে থানায় খবর দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মৃত্যু হয় চার বছরের শিশুটির। তাঁদের অনুমান, দুর্ঘটনা বশতেই গুলি চলার ফলে মৃত্যু হয়েছে ৪ বছর বয়সি শিশুটির। ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

চাচা চৌধুরী সেজে মঞ্চ মাতাচ্ছেন 'কৌতুকশিল্পী', পরিচয় জানার পরে বিস্ময়ে চোখ কপালে সকলের


```