উপত্যকায় তিন জঙ্গিকে খতম করে বিপুল বিস্ফোরক উদ্ধার করল সেনা
দ্য ওয়াল ব্যুরো: উপত্যকায় বড়সড় নাশকতার ছক ছিল জঙ্গিদের, যা রুখে দিল সেনা। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের আওয়ান্তিপোরায় তল্লাশি অভিযানের সময় সেনার গুলিতে নিহত হয় তিন জঙ্গি। তাদের কাছে ছিল বিপুল বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। ভারতীয় সেনা সূত্রে খবর
শেষ আপডেট: 2 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: উপত্যকায় বড়সড় নাশকতার ছক ছিল জঙ্গিদের, যা রুখে দিল সেনা। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের আওয়ান্তিপোরায় তল্লাশি অভিযানের সময় সেনার গুলিতে নিহত হয় তিন জঙ্গি। তাদের কাছে ছিল বিপুল বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। ভারতীয় সেনা সূত্রে খবর, হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে যা আটকে দেয় সেনা।
আওন্তিপোরায় অনেকদিন ধরে গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। জানা যাচ্ছে, নিহত জঙ্গিরা জৈশ -এ-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের, যারা মিলিত ভাবে হামলার পরিকল্পনা করেছিল। নিহত জঙ্গিদের মধ্যে এক জৈশ ও ২ জন হিজবুলের বলে খবর।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর মধ্যে রয়েছে গ্রেনেড,রকেট লঞ্চার সহ প্রচুর বিস্ফোরক। নিহত তিন জঙ্গিই আওন্তিপোরার বাসিন্দা বলে জানাচ্ছে সেনা।
শবরীমালা নিয়ে রণক্ষেত্র কেরল, এখনও পর্যন্ত গ্রেফতার ৭৫০, বাইক বাহিনীর দাপট চলছেই
সেনা সূত্রে খবর, আওন্তিপোরার ত্রাল সেক্টরে এখনও লুকিয়ে বেশ কয়েকজন জঙ্গি। যারা বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য। বিভিন্ন সংগঠনের জঙ্গিরা হাত মিলিয়েই উপত্যকাকে অশান্ত করার চেষ্টায়। তবে, এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় জৈশ-এ-মহম্মদ জঙ্গি সংগঠন। গত কয়েকদিনের তল্লাশি অভিযানে সবচেয়ে বেশি নিহত হয়েছে জৈশ জঙ্গিরা। সেনা সূত্রে খবর, জৈশ ও হিজবুলের মিলিত কোনও জঙ্গি সংগঠন গোপনে তৈরি হচ্ছে। যাদের সদস্যরা উপত্যকার বিভিন্ন গ্রামে লুকিয়ে গোপনে আক্রমণ করার পরিকল্পনা নিচ্ছে।
গোটা বিষয়টির তদন্তে জম্মু-কাশ্মীর পুলিশ। সবচেয়ে বড় চিন্তার কারণ, গ্রামবাসীদের মধ্যেই অনেকে জঙ্গিদের সমর্থন করছে বলে জানাচ্ছে সেনা। সেই কারণেই, তল্লাশি অভিযানের অনেক আগে গ্রামের মানুষদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবারও গ্রামের মানুষদের আগে থেকে সতর্ক করে সেনা। যাতে স্থানীয়রা কোনওকরম অশান্তি না করে সেই দিকেও নজর দেওয়া হয়। কারণ গত মাসের শেষের দিকেই পুলওয়ামায় জঙ্গি অভিযানের বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। সেনাদের টার্গেট করে ছোড়া হয় পাথর। সেনারা পাল্টা গুলি চালালে সেদিন সাত নাগরিকের মৃত্যু হয়।
এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে বৃহস্পতিবার সকালেই গ্রামবাসীদের সাবধান করে সেনা।আপাতত উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-
https://www.four.suk.1wp.in/news_cyclone-pabuk-approaches-andaman-and-nicobar-islands/