Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! লরির ধাক্কায় মৃত্যু একই পরিবারের তিনজনের

এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! লরির ধাক্কায় মৃত্যু একই পরিবারের তিনজনের

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

শেষ আপডেট: 16 February 2025 23:40

দ্য ওয়াল ব্যুরো: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের। সূত্রের খবর, রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে একটি স্কুটিতে চেপে এক দম্পতি আসছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের একমাত্র মেয়ে। 

আচমকাই পিছন দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনাস্থলেই বাবা, মা ও মেয়ের মৃত্যু হয় বলে খবর। খবর পেয়েই এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করলেও লাভের লাভ হয়নি। চিকিৎসকরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছ মৃতদের নাম জয়দীপ দাশগুপ্ত (৫২), স্ত্রী নিপা দাশগুপ্ত (৪৫) ও সায়নী দাশগুপ্ত (১৪)। এদিন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট ৩ নম্বর গেটের কাছে লরিটি সজোরে স্কুটিতে ধাক্কা মারলে ছিটকে পড়েন তিনজন। এয়ারপোর্ট থানা এলাকার বিশরপাড়ার বাসিন্দা ছিলেন তাঁরা।

জয়দীপ দাশগুপ্ত ও তাঁর পরিবার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে অটোমেটেড সিগন্যালিং সিস্টেম রয়েছে। তা বহু সময়েই কাজ করে না। এছাড়া ওই এলাকায় পর্যাপ্ত আলোও নেই। তাই প্রায়শই দুর্ঘটনা ঘটে। 

এদিনের দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। যার জেরে রবিবার সন্ধেয় যানজট তৈরি হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শুরু হয় যান চলাচল। ঘাতক লরি ও চালককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।


```