Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিয়ে থেকে বাঁচতে কন্যাশ্রীর টাকা নিয়ে মুম্বইয়ে পাড়ি! দমদমে ধরা পড়ল তিন বোন

জোর করে বিয়ে দিতে চাই ছিলেন বাবা। তাই বিয়ে আটকাতে বাড়িতে কন্যাশ্রীর টাকা নিয়ে মুম্বই পালিয়েছিল তিন বোন। কলকাতায় ফিরে আসতেই তাদের দমদম থেকে উদ্ধার করল পুলিশ।   

বিয়ে থেকে বাঁচতে কন্যাশ্রীর টাকা নিয়ে মুম্বইয়ে পাড়ি! দমদমে ধরা পড়ল তিন বোন

শেষ আপডেট: 31 October 2023 11:06

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জোর করে বিয়ে দিতে চাই ছিলেন বাবা। তাই বিয়ে আটকাতে বাড়িতে কন্যাশ্রীর টাকা নিয়ে মুম্বই পালিয়েছিল তিন বোন। কলকাতায় ফিরে আসতেই তাদের দমদম থেকে উদ্ধার করল পুলিশ।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তিনজনের মধ্যে দুজন নাবালিকা। অষ্টমীর রাতে বড় দিদির সঙ্গেই ঘর ছেড়ে ছিল দুই বোন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা কন্যাশ্রীর টাকা ও বাড়ি থেকেও কিছুটা মিলিয়ে মোট ১২ হাজার টাকা নিয়ে মুম্বই পাড়ি দিয়েছিল তারা। সেই টাকা শেষ হতেই কলকাতায় ফিরে আসতে হয় তাদের। এদিকে পরিবারের সদস্যরা দুর্গাপুর-ফরিদপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই থেকে পুলিশ তদন্ত চালাচ্ছিল। 

পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, পরিবারের লোকজন তাদের বিয়ে ঠিক করে ফেলায়, বাড়ি থেকে পালিয়েছিল তারা। পালানোর সময় তারা বাবার মোবাইল নিয়ে গিয়েছিল। প্রথমে তারা বাসে উঠে আসানসোলে আসে। সেখানে নতুন সিম তোলে। তখন বাবার মোবাইলের সিম বদলে সেই নতুন সিম ভরে নেয়। তারপর সেখান থেকে ট্রেনে চেপে মুম্বইয়ে চলে যায়। 

কিন্তু এত সামান্য টাকায় দুদিনের বেশি তারা মুম্বই থাকতে পারেনি। টাকা শেষ দেখে পাণ্ডবেশ্বরের এক আত্মীয়কে ফোন করে। সেই আত্মীয়র কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পারেন ওই তিনজনের বাবা। তিনি পুলিশকে বিষয়টি জানাতেই তিন বোনের মোবাইল ট্র্যাক করতে থাকেন পুলিশ।

এর মধ্যেই মুম্বই থেকে হাওড়া ফিরে আসে ওই তিন বোন। সেখান থেকে দমদম স্টেশনে যায়। কিন্তু ততক্ষণে মোবাইল লোকেশন ট্র্যাক করে জিআরপিকে খবর দেয় দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। জিআরপি তাদের উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে পাকড়াও করে।


```