Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বইমেলার উদ্বোধনী মঞ্চে রাজ্যের তিন মন্ত্রী, অথচ মানুষের দেখা নেই! ক্ষুব্ধ সিদ্দিকুল্লাহ

মঞ্চে অতিথি আসন পরিপূর্ণ। অথচ দর্শকাসনে দেখা নেই মানুষের! যা দেখে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। 

বইমেলার উদ্বোধনী মঞ্চে রাজ্যের তিন মন্ত্রী, অথচ মানুষের দেখা নেই! ক্ষুব্ধ সিদ্দিকুল্লাহ

শেষ আপডেট: 1 December 2023 07:44

দ্য ওয়াল ব্যুরো: মঞ্চে অতিথি আসন পরিপূর্ণ। অথচ দর্শকাসনে দেখা নেই মানুষের! যা দেখে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। 

মন্ত্রী বলেন, “উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে রাজ্যের তিন মন্ত্রী, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলররা থাকলেও মানুষের দেখা নেই। কেন এমন হল সেটা দেখতে হবে!”

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জেলা বইমেলা। এবারে এইমেলা ১৯ বছরে পা দিল।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শৌভিক চট্টোপাধ্যায়, তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়-সহ অন্যান্যরা।

বইমেলার এই অনুষ্ঠানে মানুষের উপস্থিতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ। সিদ্দিকুল্লাহর সুরে গলা মিলিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের আরও দুই মন্ত্রীকে। কারামন্ত্রী অখিল গিরি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় বইমেলা করা হচ্ছে যাতে বেশি সংখ্যক মানুষ আসেন, বই কেনেন এবং বই পড়েন। কিন্তু সেটা না হওয়া বাঞ্ছনীয় নয়।” মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীও বলেন, “এমনটা ঠিক নয়, বইমেলায় মানুষের অনুপস্থিতি উদ্বেগজনক।”

মন্ত্রীত্রয়ের এমন বক্তব্যে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় উদ্যোক্তাদের। তখনও মঞ্চে অতিথি আসন পরিপূর্ণ থাকলেও দর্শকাসনে দেখা নেই মানুষের। যা নিয়ে শোরগোল পড়ে যায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসকদলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির স্থানীয় নেতা প্রদীপ দাস বলেন, “একাধিক দুর্নীতিতে এই সরকার জড়িত। মন্ত্রীরা জেলে। তাই মানুষ সরকারি অনুষ্ঠানের প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছে।”

উদ্যোক্তারা অবশ্য জানিয়েছেন, বৃহস্পতিবার কাজের দিন থাকায় হয়তো বহু মানুষ আসতে পারেননি। শুরুর দিকে কিছুটা খালি থাকলেও ধীরে ধীরে বইপ্রেমীদের ভিড় বাড়বে। মেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। রোজ দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলা।


```