Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ভয়ঙ্কর ম্যালওয়ার গুগল ক্রোম এক্সটেনশনে, হাতাচ্ছে ব্যক্তিগত তথ্য, বিপদে ৩০ লক্ষ গ্রাহক

দ্য ওয়াল ব্যুরো: গুগল ক্রোম ব্যক্তিগত তথ্যে নজরদারি চালায় এমন অভিযোগ আগেও উঠেছিল। এবার গুগল ক্রোম এক্সটেনশন ইনস্টল করা নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করলেন সাইবার বিশেষজ্ঞরা। অ্যাভাস্ট নামে একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন ও সিকিউরিটি প্রোগ

ভয়ঙ্কর ম্যালওয়ার গুগল ক্রোম এক্সটেনশনে, হাতাচ্ছে ব্যক্তিগত তথ্য, বিপদে ৩০ লক্ষ গ্রাহক

শেষ আপডেট: 17 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গুগল ক্রোম ব্যক্তিগত তথ্যে নজরদারি চালায় এমন অভিযোগ আগেও উঠেছিল। এবার গুগল ক্রোম এক্সটেনশন ইনস্টল করা নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করলেন সাইবার বিশেষজ্ঞরা। অ্যাভাস্ট নামে একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন ও সিকিউরিটি প্রোগ্রাম জানিয়েছে ৩০ লক্ষ গ্রাহকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে গুগল ক্রোম এক্সটেনশন। মাইক্রোসফট এডজ ব্যবহারকারীদেরও একই হাল হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, গুগল ক্রোম এক্সটেনশন এক ধরনের অ্যাপ। ক্রোম বাউজারের সঙ্গে কাজ করে। খুব দ্রুত ইন্টারনেট সার্ফিং, অ্যাপ ডাউনলোড করা বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য এই অ্যাপ ব্যবহার করেন গ্রাহকরা। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এখনও অবধি গুগল ক্রোমের ২৮টি এক্সটেনশনে ম্যালওয়ার পাওয়া গেছে। মনে করা হচ্ছে হ্যাকাররা এই ম্যালওয়ার ঢুকিয়ে গ্রাহকদের যাবতীয় গোপন ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার করে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সব রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই অ্যাকসেস করা যায়। কাজেই এক্সটেনশনেই ম্যালওয়ার থাকলে গ্রাহকের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একবারে হ্যাক করে নেওয়া সম্ভব। গুগল ক্রোম এক্সটেনশন ও মাইক্রোসফট এডজ দুটোই জাভাস্ক্রিপ্টের উপর ভিত্তি করে প্রোগ্রামিং করা। ম্যালওয়ার ঢোকানো হচ্ছে এখানেই। গুগল ক্রোম এক্সটেনশন অ্যাপ ইনস্টল করার সময় ব্যক্তিগত তথ্য থেকে ডেটা অ্যাকসেস করার অপশন চাওয়া হয়। সেখানে ক্লিক করলেই সর্বণাশ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের কনট্যাক্ট লিস্ট, মেল আইডি, ফোনের আইপি অ্যাড্রেস, ব্যাঙ্কের পাসওয়ার্ড বা কোনও ব্যক্তিগত অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহ যাবতীয় ইন্টারনেটের ডেটাও চলে যাচ্ছে হ্যাকারদের কাছে। সকলের অলক্ষ্যে যে কোনও সাইটের স্ক্রিন শট নিয়ে রাখার ক্ষমতা রয়েছে ওই অ্যাপগুলির। এমনকি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কি বোর্ডের কোন সুইচ ব্যবহার করা হচ্ছে তাও ধরে ফেলতে পারে এই অ্যাপের ম্যালওয়ার। গ্রাহকদের তথ্য হাতানোর উদ্দেশ্যে গুগল ক্রোম স্টোরে বার বারই এমন বিপজ্জনক এক্সটেনশন ঢুকিয়ে দিয়েছে অ্যাপ ডেভেলপারদের একাংশ। ইন্টারনেট সার্চে সুবিধা হবে ভেবে অনেকে ওই অ্যাপগুলি ইনস্টল করে বিপদে পড়েছেন। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে ৩০ লক্ষ গ্রাহক এমন বিপদের মুখে পড়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যালওয়ার যুক্ত অ্যাপগুলিকে গুগল ক্রোম থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। আপাতত কোনও গুগল ক্রোম এক্সটেনশন অ্যাপ ডাউনলোড করতে মানা করা হয়েছে গ্রাহকদের।

```