Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বেঙ্গালুরুতে কাজে গিয়ে মেলেনি টাকা, প্রায় হাজার কিলোমিটার হেঁটে ওড়িশা ফিরলেন তিন শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের করুণ অবস্থা গোটা দেশ দেখেছে। হাজার প্রতিকূলতা পেরিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরেছিলেন অগুনতি শ্রমিক। এবার একইরকম ভাবে পায়ে হেঁটে বেঙ্গালুরু (Bengaluru) থেকে ওড়িশায় (Odisha) ফিরলেন তিন পরিযায়ী শ্রমিক

বেঙ্গালুরুতে কাজে গিয়ে মেলেনি টাকা, প্রায় হাজার কিলোমিটার হেঁটে ওড়িশা ফিরলেন তিন শ্রমিক

শেষ আপডেট: 4 April 2023 14:38

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের করুণ অবস্থা গোটা দেশ দেখেছে। হাজার প্রতিকূলতা পেরিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরেছিলেন অগুনতি শ্রমিক। এবার একইরকম ভাবে পায়ে হেঁটে বেঙ্গালুরু (Bengaluru) থেকে ওড়িশায় (Odisha) ফিরলেন তিন পরিযায়ী শ্রমিক (migrant worker)। প্রায় ১ হাজার কিমি পথ পেরিয়ে এসেছেন তারা। ঘরে ফেরার এই দৃশ্য ফের ভারাক্রান্ত করেছে দেশবাসীর হৃদয়কে।

আসলে রোজগারের আশায় কালাহান্ডির টিঙ্গালকন গ্রামের তিন বাসিন্দা গিয়েছিলেন বেঙ্গালুরুতে। একজন দালাল মারফত প্রায় ১২ জন সদস্য গিয়েছিলেন কাজের আশায়। কাজ পেয়েছিলেনও। কিন্তু মেলেনি মজুরি।

এক শ্রমিক জানান, 'রোজগারের আশায় গিয়েছিলাম। কিন্তু কাজের পরে সংস্থার কর্তৃপক্ষ আমাদের প্রাপ্য টাকা দিতে রাজি হননি। উল্টে আমাদের মারধর করা হয়। বাধ্য হয়ে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিই।'

তিন শ্রমিক প্রায় এক মাস আগে বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পথ ধরেছিলেন। সূত্রের খবর, ২ এপ্রিল এক জোড়া জলের বোতল নিয়ে অবশেষে ওড়িশার কোরাপুটে পৌঁছেছিলেন। তাঁদের অবস্থা দেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে, তাঁরা পুরো ঘটনা বলেন। তারপর সেখানকার কিছু লোক কালাহান্ডিতে তাঁদের গ্রামে পৌঁছতে সহায়তা করে।

ঢাকা-কলকাতা যাতায়াত আরও সহজ, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হল


```