Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দুর্ঘটনায় আহতদের সঙ্গে সেলফি, মারা গেল দু'জন

দ্য ওয়াল ব্যুরো : পথ দুর্ঘটনার পরে রাস্তায় পড়ে ছটফট করছেন দু'জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাচ্ছে না কেউ । উল্টে তাঁদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত একজন। ওইভাবে আধঘন্টা ছটফট করার পরে মারাই গেল দু'জন। বুধবার এমনই দৃশ্য দেখা গেল রাজস্থানের বারমেরে।

দুর্ঘটনায় আহতদের সঙ্গে সেলফি, মারা গেল দু'জন

শেষ আপডেট: 11 July 2018 12:27

দ্য ওয়াল ব্যুরো : পথ দুর্ঘটনার পরে রাস্তায় পড়ে ছটফট করছেন দু'জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাচ্ছে না কেউ । উল্টে তাঁদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত একজন। ওইভাবে আধঘন্টা ছটফট করার পরে মারাই গেল দু'জন। বুধবার এমনই দৃশ্য দেখা গেল রাজস্থানের বারমেরে। প্রেমানন্দ, গেমরা রাম ও চন্দ্রপ্রকাশ নামে তিনজন বাইকে চড়ে যাওয়ার সময় পিছন থেকে একটি স্কুলবাস ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়ে একজন মারা যায় সঙ্গে সঙ্গে। বাকি দু'জন গুরুতর আহত হয়। তাদের সঙ্গে একজন সেলফি ভিডিও তোলে। ভিডিওটি এক মিনিট ৪৩ সেকেন্ডের।  তাতে শোনা যাচ্ছে, এক বয়স্ক ব্যক্তি উপস্থিত জনতাকে বলছেন, ওদের সঙ্গে মোবাইল আছে কিনা দেখ। মোবাইল থাকলে বাড়ির লোককে খবর দেওয়া যাবে। কেউ সত্যিই আহতদের মোবাইল থেকে তাদের বাড়িতে খবর দিয়েছিল কিনা জানা যায় না। তবে পুলিশ জানিয়েছে, সময়মতো ওই দুজনকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেত।

```