Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

টাইম ম্যাগাজ়িন: বিশ্বের ২৫ সেরা কিশোর-কিশোরীর মধ্যে রয়েছে তিন জন ভারতীয়!

দ্য ওয়াল ব্যুরো: টাইম ম্যাগাজিনে প্রকাশিত ২৫ জন প্রভাবশালী কিশোর-কিশোরীর তালিকায় উঠল তিন জন ভারতীয় বংশোদ্ভূতের নাম! সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানা ভাবে প্রভাব বিস্তার করা ২৫ জন কিশোর-কিশোরীর মধ্যে স্থান পেয়েছে মার্কিন বংশোদ্ভূত দুই ভারতীয় কাব

টাইম ম্যাগাজ়িন: বিশ্বের ২৫ সেরা কিশোর-কিশোরীর মধ্যে রয়েছে তিন জন ভারতীয়!

শেষ আপডেট: 21 December 2018 01:43

দ্য ওয়াল ব্যুরো: টাইম ম্যাগাজিনে প্রকাশিত ২৫ জন প্রভাবশালী কিশোর-কিশোরীর তালিকায় উঠল তিন জন ভারতীয় বংশোদ্ভূতের নাম! সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানা ভাবে প্রভাব বিস্তার করা ২৫ জন কিশোর-কিশোরীর মধ্যে স্থান পেয়েছে মার্কিন বংশোদ্ভূত দুই ভারতীয় কাব্যা কোপ্পারাপু, ঋষভ জৈন এবং ব্রিটিশ বংশোদ্ভূত এক ভারতীয় অমিকা জর্জ। আমেরিকার ওরেগনের বাসিন্দা, অষ্টম শ্রেণির ছাত্র ঋষভ একটি অ্যালগরিদ্‌ম তথা সফ্‌টওয়্যার টুল তৈরি করেছে, যা দিয়ে প্যানক্রিয়াটিক ক্যানসার সারিয়ে দেওয়া সম্ভব বলে দাবি তার। তার ভাবনার অভিনবত্বে এবং দক্ষতায়, চিকিৎসার সঙ্গে প্রযুক্তিকে মেলানোর এই নয়া নজিরে অভিভূত সকলে। সদ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পা রাখা ১৮ বছরের কাব্যা আবার এমন একটি কম্পিউটার সিস্টেম তৈরি করেছে, যা ক্যানসার রোগীদের মস্তিষ্কের টিস্যুর স্লাইড স্ক্যান করে তার রং, বর্ণ, আণবিক গঠন পরীক্ষা করে, অন্য রোগীর থেকে ওই রোগীর রোগকে পৃথক করতে পারে। অর্থাৎ ক্যানসারের সঠিক মাত্রা ও চেহারা ধরা পড়ে ওই সিস্টেমে। ব্রেন ক্যানসারের মতো রোগ নির্ণয় করতে এই সিস্টেম বিশেষ কার্যকরী হতে পারে বলে মনে করছে চিকিৎসা মহল। ১৯ বছরের অমিকা আবার সমাজের অন্ধকারে আলো জ্বালাচ্ছে বহু দিন ধরে। শ্রেণিগত কারণে তৈরি হওয়া যে দারিদ্র্য, তা দূর করতে গোড়া থেকে কাজ করছে সে। বিশেষজ্ঞদের মতোই পরিবর্তনের নানা দিক খুঁজে বার করছে। যেমন, যে সব গরিব মেয়েরা স্যানিটারি ন্যাপকিন কিনতে পারে না, তাদের মধ্যে সেগুলি বিলি করতে টাকা জোগাড়ের কাজ করে অমিকা। টাইম ম্যাগাজ়িন বলছে, প্রতিটা কিশোর-কিশোরীই নিজের কাজের মধ্যে দিয়ে এর মধ্যেই একটা বড় প্রভাব বিস্তার করেছে সমাজে। এই বয়সে যেটা কুর্নিশ পাওয়ারই যোগ্য।

```