Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

BREAKING: আগামী কালই সৌরভের বুকে স্টেন্ট বসবে ডক্টর দেবী শেঠীর তত্ত্বাবধানে

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে বৃহস্পতিবারই বাকি দুটি স্টেন্ট বসবে ডাঃ দেবী শেঠীর তত্ত্বাবধানেই। যদিও থাকছেন তিন সদস্যের চিকিৎসকমন্ডলী, তাঁরা হলেন, ডাঃ সপ্তর্ষি বসু, ডাঃ সরোজ মন্ডল ও ডাঃ আফতাব খান। আজ, বুধবার একথাই জানালেন

BREAKING: আগামী কালই সৌরভের বুকে স্টেন্ট বসবে ডক্টর দেবী শেঠীর তত্ত্বাবধানে

শেষ আপডেট: 28 January 2021 04:28

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে বৃহস্পতিবারই বাকি দুটি স্টেন্ট বসবে ডাঃ দেবী শেঠীর তত্ত্বাবধানেই। যদিও থাকছেন তিন সদস্যের চিকিৎসকমন্ডলী, তাঁরা হলেন, ডাঃ সপ্তর্ষি বসু, ডাঃ সরোজ মন্ডল ও ডাঃ আফতাব খান। আজ, বুধবার একথাই জানালেন উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে একথা জানিয়ে দাবি করা হয়েছে, যেহেতু প্রথম বার বুকের অসুস্থতায় উডল্যান্ডসেই ভর্তি হয়েছিলেন সৌরভ, তাই তাঁদের কাছে অনেকেই খবর নিচ্ছেন দাদার শারীরিক অবস্থার। বুধবার বিকেলের দিকে অ্যাপেলো হাসপাতালের তরফ থেকে একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছিল, তাতে বলা হয়, সৌরভের হৃদযন্ত্র স্বাভাবিক রয়েছে। তিনি যে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে রুটিন চেকআপ করাতে এসেছেন, সেটিও উল্লেখ করেন। কিন্তু বিষয়টি যে এত লঘু নয়, সেটি বোঝা যায় কিছুক্ষণের মধ্যেই। কারণ উডল্যান্ডস হাসপাতাল সূত্রে একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয় সঙ্গে সঙ্গেই। সেখানে তারা লেখে, সৌরভের বাকি দুটি স্টেন্ট বসবে বৃহস্পতিবার ডাঃ দেবী শেঠীর সামনেই। অবশ্য এর আগের বার যে তিন চিকিৎসক সৌরভের চিকিৎসা করিয়েছিলেন, সেই তিন জন এবারও থাকছেন স্টেন্ট বসানোর সময়।

একটা আশঙ্কা দুপুর থেকে তৈরি হয়েছিল, যখন ফের গ্রিন করিডরে সৌরভকে সল্টলেকের হাসপাতালে ঝটিতি ভর্তি করতে হয়। কারণ রুটিন চেকআপ হলে সেটি এত দ্রুততার সঙ্গে কেন করা হবে, সেই নিয়ে একটা গুঞ্জন চলছিলই। তাই ডাঃ দেবী শেঠীর সঙ্গে দ্রুত যোগাযোগ করে মেডিকেল বোর্ড। তাঁরাই জানান, স্টেন্ট বসানোর ক্ষেত্রে এত দেরি করা ঠিক হবে না। সব থেকে বড় বিষয়, গত ৭ জানুয়ারি আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে বোর্ড প্রেসিডেন্ট রিলিজ পাওয়ার পরে তাঁকে বলে দেওয়া হয়, দুই সপ্তাহের মধ্যে তাঁকে ফের হাসপাতালে এসে পরীক্ষা করতে হবে। এর মধ্যে তিনি থাকবেন পুরোপুরি বেড রেস্টে। কিন্তু তারপর সৌরভ অনিয়ম করেছেন কিনা, সেই প্রশ্নও চিকিৎসকমহলে উঠছে। এও দেখা হচ্ছে, গতবার যে ওষুধ দেওয়া হয়, তার কোনও প্রতিক্রিয়া ঘটল কিনা!

আরও পড়ুন: কাল হতে পারে সৌরভের অ্যাঞ্জিওগ্রাম, খোঁজ নিলেন অমিত শাহ

এও বলা হচ্ছে, সৌরভ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও বোর্ডের কাজকর্ম ভালই চালিয়ে গিয়েছেন। তিনি ফোন করে নানা বিষয়ে কথা বলেছেন কখনও ক্রিকেটারদের সঙ্গে, আবার কখনও বা বোর্ডের বাকি কর্তাদের সঙ্গে। এই টেনশন নেওয়া ঠিক হয়েছে কিনা, সেটিও কথা প্রসঙ্গে উঠে এসেছে। এমনকি মহম্মদ সিরাজ, বুমরাহদের বর্ণবিদ্বেষী মন্তব্য থেকে শুরু করে ক্রিকেটারদের নিন্ম মানের হোটেল দেওয়া নিয়েও বোর্ড সৌরভেরই দ্বারস্থ হয়েছিল, তিনি ওই বিষয়গুলি নিয়ে অস্ট্রেলিয়ায় কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন। রাহানের সঙ্গে কথা বলে তাঁদের উদীপ্তও করেন বোর্ড প্রেসিডেন্ট। অসুস্থতার মধ্যেও ওই ধকল নেওয়া ঠিক হয়েছে কিনা, তা নিয়েও গুঞ্জন চলছে।

আরও পড়ুন: গাঙ্গুলি বাড়ির কোলেস্টেরলের হিস্ট্রিই কি ঝুঁকি বাড়িয়েছে সৌরভের, ডাক্তারবাবু কী বলছেন


```