Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ, ছিন্নভিন্ন ৩ জনের দেহ

রাত ১১টা নাগাদ বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর

মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ, ছিন্নভিন্ন ৩ জনের দেহ

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 9 December 2024 09:59

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। উড়ল বাড়ির ছাদ। মৃত তিন। রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি হয়। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে বাড়ির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় দেহের অংশ।

শীতের রাতে তাড়াতাড়িই ঘুমিয়ে পড়েছিলেন সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামের মানুষজন। রাত ১১টা নাগাদ বিকট শব্দে ঘুম ভাঙে। তাঁরা দেখেন, প্রবল বিস্ফোরণে উড়ে গিয়েছে একটি বাড়ির ছাদ। গুরুতর জখম কয়েকজন।

জখম তিন জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই। চিকিৎসকরা জানান, একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি দু'জনের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে যাওয়ার পর মৃত্যু হয়। 

স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। বোমা ফেটে এই বিস্ফোরণ। যদিও এই দাবি মানতে নারাজ মৃত তিন জনের পরিবার। তাঁদের দাবি, বাইরে থেকে ওই তিনজনকে লক্ষ্য করে বোমা মারা হয় রাতে। 

গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। রাত থেকেই গ্রামে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।


```