Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোলির আগে রক্তগঙ্গা সেনাশিবিরে! সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে নিহত তিন আধাসেনা

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় ৪৪ জন জওয়ান শহিদ হওয়ার কারণে এই বছর রঙের উৎসবে সামিল হবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন দেশের সিআরপিএফ জওয়ানরা। কিন্তু দোলের আগের রাতেই যে সিআরপিএফ শিবিরের ভিতরটা রক্তে রেঙে যাবে, তা ভাবেননি কেউ। ভাবেননি, প্রাণ হার

হোলির আগে রক্তগঙ্গা সেনাশিবিরে! সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে নিহত তিন আধাসেনা

শেষ আপডেট: 20 March 2019 20:25

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় ৪৪ জন জওয়ান শহিদ হওয়ার কারণে এই বছর রঙের উৎসবে সামিল হবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন দেশের সিআরপিএফ জওয়ানরা। কিন্তু দোলের আগের রাতেই যে সিআরপিএফ শিবিরের ভিতরটা রক্তে রেঙে যাবে, তা ভাবেননি কেউ। ভাবেননি, প্রাণ হারাবেন তিন জওয়ান। তবে এবার শত্রুপক্ষের আক্রমণে নয়, নিজেদের মধ্যে গন্ডগোলে! সূত্রের খবর, বুধবার রাতে জম্মু-কাশ্মীরের উধমপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সিআরপিএফ ক্যাম্পে এক সহকর্মীর গুলিতে প্রাণ হারিয়েছেন তিন জন আধাসেনা জওয়ান। https://twitter.com/ANI/status/1108436914800074753 জানা গিয়েছে, বুধবার সন্ধ্যেয় বাহিনীর ১৮৭ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর বাত্তাল বালিয়া ক্যাম্পে সামান্য কোনও ঘটনা নিয়ে পরস্পরের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কয়েক জন জওয়ান। বচসা গড়ায় হাতাহাতিতে। বেশ কিছু ক্ষণ ধরে চলে মারামারি। অন্য সেনারা থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। অভিযোগ, সে সময়েই হঠাৎ এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় চরমতম দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন জওয়ান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর পরে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত জওয়ানও। নিজেকে গুলি করে বসেন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়ে সিআরপিএফের উঁচুতলার কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, খতিয়ে দেখছেন তাঁরা।

```