Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কৃষ্ণেন্দুনারায়ণকে হুমকি, তিনজন আটক, ফোনের লোকেশন জানতে সাইবার বিশেষজ্ঞদের দ্বারস্থ পুলিশ

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করল পুলিশ।

কৃষ্ণেন্দুনারায়ণকে হুমকি, তিনজন আটক, ফোনের লোকেশন জানতে সাইবার বিশেষজ্ঞদের দ্বারস্থ পুলিশ

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

শেষ আপডেট: 22 February 2025 13:16

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের (maldah) ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে (Krishnandunarayan Chowdhury) ফোনে হুমকি দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করল পুলিশ। সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে জেরা করে হুমকি-ফোন সূত্রের মাথাকে ধরতে চাইছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার ইংরেজবাজারের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দুনারায়ণের মোবাইলে একটি হুমকি ফোন আসে। তাতে বিপুল পরিমাণ টাকা না দিলে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পুলিশে অভিযোগও জানিয়েছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ। তাঁর ভিত্তিতে তৃণমূলের রাজ্য সহ সভাপতির নিরাপত্তাও বাড়িয়েছে জেলা পুলিশ। 


প্রসঙ্গত, বছরের শুরুতে মালদহে খুন হয়েছিলেন তৃণমূলের দুই নেতা। তার কিছুদিন পরে রাতের বেলা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। এবার দুষ্কৃতীদের হুমকির মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। গোটা ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।

তবে এখনও দুষ্কৃতীদের নাগাল পাইনি পুলিশ। তদন্তকারীদের অনুমান, ফোন নম্বর ক্লোন করে বা ইন্টারনেট সিস্টেম ব্যবহার করে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। ফলে কোথা থেকে ফোন এসেছিল, তা জানতে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শও নিচ্ছে পুলিশ। 

কৃষ্ণেন্দুনারায়ণের ডাক নাম কিষাণ। তিনি বলেন, "টেলিফোনের অপরপ্রান্ত থেকে আমার ডাক নামে ডেকে কথা বলা হয়। ভাবি পরিচিত কেউ। নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি হিন্দিতে বলেন, '২০ পেটি দেনা হোগা আপকো, নেহি তো তুম অর তুমহারি ফ্যামিলি মেম্বার কো টোক দেঙ্গে।' অর্থাৎ টাকা না দিলে আমাকে এবং আমার পরিবারকে খুন করবে!"


```