Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সন্দেশখালি করে দেওয়ার হুমকি! গাইঘাটায় ঝাঁটা হাতে প্রতিরোধের ডাক মহিলাদের

পাল্টা হিসেবে এলাকার মহিলারা ঝাঁটা হাতে প্রতিরোধের ডাক দিয়েছেন। তাঁদের বক্তব্য, যে যত হুমকি দিক, গাইঘাটাকে সন্দেশখালি হতে দেব না!

সন্দেশখালি করে দেওয়ার হুমকি! গাইঘাটায় ঝাঁটা হাতে প্রতিরোধের ডাক মহিলাদের

শেষ আপডেট: 29 February 2024 19:08

দ্য ওয়াল ব্যুরো: জমি বিবাদকে কেন্দ্র করে সন্দেশখালি করে দেওয়ার হুমকি! হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। ঘটনার জেরে শোরগোল তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার  গাইঘাটা থানার বইকারা এলাকায়। পাল্টা হিসেবে এলাকার মহিলারা ঝাঁটা হাতে প্রতিরোধের ডাক দিয়েছেন। তাঁদের বক্তব্য, যে যত হুমকি দিক, গাইঘাটাকে সন্দেশখালি হতে দেব না!

বেশ কিছুদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনা সন্দেশখালি |  একের পর এক অভিযোগ সামনে আসছে | সেই পরিস্থিতিতে তৃণমূল নেতার সন্দেশখালি করে দেওয়ার হুমকিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল জানিয়েছে, ওই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নেতার নাম বিশ্বজিৎ দাস | তিনি পেশায় প্রোমোটার। তাঁর স্ত্রী ফুলসড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা। এলাকায় জমি কিনে বাড়ি তৈরি করছিলেন বাপি সরকার নামে এক ব্যক্তি। বাপি ও তার স্ত্রীর অভিযোগ, তৃণমূল নেতা তথা প্রোমোটার বিশ্বজিৎ তাঁদের জমির উপর থেকে জোর করে রাস্তা করতে চাইছে | বাধা দিলে  সে দল বল নিয়ে ওই এলাকায় এসে হাজির হয় | আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে সন্দেশখালি করে দেওয়ার হুমকি দেয়। মারধরও করে।

যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের স্থানীয় নেতা অভিজিৎ বিশ্বাসের দাবি, সন্দেশখালির সম্রাটও গ্রেফতার হয়েছে। তাছাড়া এই ধরনের অনৈতিক কাজ তৃণমূল বরদাস্ত করে না। পুলিশ নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা গ্রহণ  করবে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি নেতৃত্বর। 


```