
হুমকি চিঠি কাউন্সিলরকে
শেষ আপডেট: 19 October 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো: এবার তৃণমূল কাউন্সিলরকে হুমকি চিঠি। আসানসোল পুরনিগমের তৃণমূলের এক কাউন্সিলারকে হুমকির চিঠি দেওয়ার ঘটনায় চ্যাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ওই কাউন্সিলর এ বিষয়ে কুলটি থানায় অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা এই চিঠি পাঠাল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, আসানসোল পুরনিগমের কুলটি বিধানসভার অন্তর্গত ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আখতার আনসারি।
গত ১৮ অক্টোবর, শুক্রবার কোনও এক অজ্ঞাত পরিচয় কেউ স্পিডপোস্টের মাধ্যমে চিঠি পাঠায়। কুলটি পোস্ট অফিসের এক কর্মী তাঁর বাড়িতে ওই চিঠিটি দিয়ে যান।
চিঠি খুলে পড়তে গিয়ে তিনি দেখেন সেখানে লেখা, 'ছটপুজোর পর সাবধানে থাকুন সেলিম আখতার আনসারি'। সঙ্গে লাল দাগও দেওয়া হয়েছে চিঠিতে।
দেরি না করে গোটা ঘটনাটি কুলটি থানায় জানান তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে বলেও সূত্রের খবর।