Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্তুজে জড়ানো হুমকি চিঠি, মাওবাদীদের নাম করে বর্ধমানের চিকিৎসকের কাছে ৫ লক্ষ টাকা দাবি

কার্তুজে জড়ানো হুমকি চিঠি, মাওবাদীদের নাম করে বর্ধমানের চিকিৎসকের কাছে ৫ লক্ষ টাকা দাবি

শেষ আপডেট: 4 October 2023 11:31

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সক্রিয় একটি কার্তুজের গায়ে জড়িয়ে মাওবাদীদের নামে হুমকি চিঠি পাঠানো হল এক চিকিৎসককে। আজ, বুধবারের মধ্যে পাঁচ লক্ষ টাকা তাঁদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। 

মঙ্গলবার এই ঘটনায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় ভাতার গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের দন্ত চিকিৎসক অর্পণা মুখোপাধ্যায় সকাল দশটা নাগাদ হাসপাতালের বহির্বিভাগের দরজা খুলে ঢুকে দেখেন দরজার সামনেই তাঁর নামে একটি চিঠি পড়ে আছে। চিঠি খুলে দেখেন, লাল কালি দিয়ে মাওবাদীদের নামে চিঠিটি লেখা হয়েছে। সেখানে বুধবারের মধ্যে পাঁচ লক্ষ টাকা তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথা হলে গোটা পরিবারের প্রাণ সংশয় হবে বলে হুমকি দেওয়া হয়েছে। কোথায় টাকা দিতে হবে জায়গাও উল্লেখ করা হয়েছে। চিঠির নীচে প্রেরক হিসেবে তপন মাহাতর নাম লেখা আছে।

চিকিৎসক অর্পণা মুখোপাধ্যায় চিঠি পাওয়ার পরই ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানান। পরে জানান ভাতার থানায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, “দন্ত চিকিৎসক অর্পণা মুখোপাধ্যায় বহির্বিভাগে রোগী দেখার জন্য ঢুকতেই এই হুমকি চিঠিটি তাঁর চোখে পড়ে। চিঠিটি দরজার নীচ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি সঙ্গে সঙ্গে আমরা জেলাপুলিশকে জানিয়েছি।”

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ভয় দেখানোর জন্যই মাওবাদীদের নাম দিয়ে চিঠি দিয়েছে দুষ্কৃতীরা। চিঠির সঙ্গে থাকা কার্তুজটি সক্রিয় বলেই জানিয়েছে পুলিশ।


```